ব্রেকিং নিউজ
ইরানের প্রতিরক্ষামন্ত্রী নাসিরজাদেহ ও গার্ড কমান্ডার পাকপুর নিহতের দাবি আমাদের কাজগুলো যেন মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য হয়: প্রধানমন্ত্রী মক্কা-মদিনায় আটকা পড়েছেন হাজারো বাংলাদেশি ইরানে হামলার জেরে উত্তপ্ত মধ্যপ্রাচ্য, বদলে যেতে পারে বিশ্ব অর্থনীতি ইরানের বালিকা বিদ্যালয়ে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৫৩ পুলিশের শীর্ষ পদে আলোচনাঃ আইজিপি পদে আলী হোসেন ফকির আলোচনার শীর্ষে গণতান্ত্রিক বাংলাদেশের অগ্রযাত্রায় পাশে থাকবে ভারত: হাইকমিশনার ইউনূস সেন্টারে ফিরলেন ড. ইউনূস বৃহস্পতিবার বইমেলা উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী, দেবেন একুশে পদক ১৪ লাখ বাংলাদেশির ভিসা ইস্যু করা হয়েছে : সৌদি রাষ্ট্রদূত

যুক্তরাষ্ট্র ও রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রীর ফোনালাপ

admin | আপডেট: ১৯ ফেব্রুয়ারী ২০২২ - ০৩:১৯:৩১ পিএম

আন্তর্জাতিক ডেস্ক :  পেন্টাগন জানিয়েছে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন শুক্রবার এক টেলিফোন আলাপে রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রীকে ইউক্রেন সঙ্কটে উত্তেজনা হ্রাস করার আহ্বান জানিয়েছেন।

পেন্টাগনের প্রেস সচিব, জন কিরবি এক বিবৃতিতে বলেন, “অস্টিন উত্তেজনা হ্রাসের, ইউক্রেন ঘিরে থাকা রাশিয়ার সেনাদের নিজ ঘাঁটিতে ফিরে যাবার এবং একটি কূটনৈতিক সমাধানের আহ্বান জানিয়েছেন।”

আলোচনাটি এমন সময়ে হল যখন রাশিয়া ঘোষণা দিয়েছে যে, শনিবার তাদের পারমাণবিক বাহিনী মহড়া দেবে। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন স্বয়ং মহড়াটি তত্ত্বাবধান করবেন। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তথ্যমতে, মহড়াটিতে আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ক্রুজ ক্ষেপণাস্ত্রের একাধিক উৎক্ষেপণ অনুশীলন করা হবে।

বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন রাশিয়ার আগামী কয়েকদিনের মধ্যেই ইউক্রেন আক্রমণের সম্ভাবনা “অত্যন্ত বেশি” বলে সতর্ক করার পরই, এমন মহড়ার ঘোষণা দেওয়া হল। ইউক্রেনের সীমান্তে রাশিয়া দেড় লাখের মত সেনা জড়ো করেছে।

দ্য এ্যাসোসিয়েটেড প্রেস (এপি) শুক্রবার জানায়, পূর্ব ইউক্রেনের কিছু অংশ থেকে বেসামরিক মানুষজনকে সরিয়ে নেওয়া হচ্ছে। ডনেটস্ক অঞ্চলের বিচ্ছিন্নতাবাদী সরকারের প্রধান, ডেনিশ পুশিলিন-কে উদ্ধৃত করে এপি জানায় যে, তিনি এক বিবৃতিতে শুক্রবার বলেছেন যে নারী, শিশু ও বয়স্কদের আগে সরিয়ে নেওয়া হবে এবং রাশিয়া তাদের বসবাসের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছে।

শুক্রবার এর আগে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী অস্টিন বলেন, যুক্তরাষ্ট্র পোল্যান্ডকে ২৫০টি এম-ওয়ান এব্রামস ট্যাংক বিক্রি করবে, যাতে করে রাশিয়ার সাথে ইউক্রেন বিষয়ে ক্রমবর্ধমান উত্তেজনাকর পরিস্থিতিতে পোল্যান্ডের নিরাপত্তা আরও জোরদার হয়।

যুক্তরাষ্ট্রের অতিরিক্ত ৪,৭০০ সেনা সংকুলান করায়, পোল্যান্ডকে ধন্যবাদ জানান অস্টিন। রাশিয়া ইউক্রেন আক্রমণ করলে তাতে সাড়া জানাতে প্রস্তুত রয়েছে যুক্তরাষ্ট্রের এই সেনারা। এই মাসের শুরুতে প্রেসিডেন্ট জো বাইডেনের অতিরিক্ত সেনা মোতায়েনের আদেশ দেওয়ার পর থেকে পোল্যান্ডে ৯,০০০-১০,০০০ আমেরিকান সেনা অবস্থান করছে। সূত্র: ভয়েস অব আমেরিকা

কিউটিভি/অনিমা/১৯ই ফেব্রুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/বিকাল ৩:১৯

▎সর্বশেষ

ad