ব্রেকিং নিউজ
ইরানের প্রতিরক্ষামন্ত্রী নাসিরজাদেহ ও গার্ড কমান্ডার পাকপুর নিহতের দাবি আমাদের কাজগুলো যেন মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য হয়: প্রধানমন্ত্রী মক্কা-মদিনায় আটকা পড়েছেন হাজারো বাংলাদেশি ইরানে হামলার জেরে উত্তপ্ত মধ্যপ্রাচ্য, বদলে যেতে পারে বিশ্ব অর্থনীতি ইরানের বালিকা বিদ্যালয়ে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৫৩ পুলিশের শীর্ষ পদে আলোচনাঃ আইজিপি পদে আলী হোসেন ফকির আলোচনার শীর্ষে গণতান্ত্রিক বাংলাদেশের অগ্রযাত্রায় পাশে থাকবে ভারত: হাইকমিশনার ইউনূস সেন্টারে ফিরলেন ড. ইউনূস বৃহস্পতিবার বইমেলা উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী, দেবেন একুশে পদক ১৪ লাখ বাংলাদেশির ভিসা ইস্যু করা হয়েছে : সৌদি রাষ্ট্রদূত

গ্রিসে ফেরি দুর্ঘটনা: নিখোঁজ ১২

admin | আপডেট: ১৯ ফেব্রুয়ারী ২০২২ - ০২:৪০:০৭ পিএম

আন্তর্জাতিক ডেস্ক :  গ্রিসের লোনিয়ান সি’তে ইতালির পতাকাবাহী একটি ফেরিতে আগুন ধরার ঘটনায় ১২ জন নিখোঁজ এবং দু’জন আটকা পড়েছেন। দুর্ঘটনার পর এমার্জেন্সি ক্রূরা দ্রুত আগুন নিভিয়ে ফেলতে সক্ষম হন। অন্ধকার নেমে আসার আগেই তারা জীবিতদের অবস্থান শনাক্ত করতে সক্ষম হন বলে গ্রিক কর্মকর্তারা জানান। খবর এএফপির।

গ্রিক কোস্টগার্ড জানায়, ডুবুরিরা নিখোঁজদের সন্ধানে জোর তল্লাশী চালাচ্ছেন। গ্রিস থেকে ইতালি অভিমুখী ইউরোফেরি অলিম্পিয়ায় আগুন লাগার পর ২৭৮ জনকে উদ্ধার করে কোরফু দ্বীপে নেয়া হয়েছে।

গ্রিস ও আলবেনিয়ার মধ্যবর্তী ইরিকৌসা দ্বীপ উপকূলে এ আগুন প্রথম ছড়িয়ে পড়ার কয়েক ঘণ্টা পর শুক্রবার বিকাল পর্যন্ত এ আগুন জ্বলছিল।

সরকারি টেলিভিশন ইআরটি জানায়, উদ্ধারকৃতদের মধ্যে ১০ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তারা হালকা আঘাত পেয়েছিলেন এবং তাদের নি:শ্বাস নিতে কষ্ট হচ্ছিল।

গ্রিক কোস্টগার্ডের এক বিবৃতিতে বলা হয়, নিখোঁজ ১২ যাত্রীর সন্ধানে তল্লাশী অব্যাহত রয়েছে। নিখোঁজদের নয়জন বুলগেরিয়া থেকে এসেছেন।

ফেরির মালিক গ্রিমান্ডি লাইনস জানায়, জাহাজটিতে করে ২৩৯ যাত্রী ও ৫১ জন ক্রূ এবং ১৫৩টি ট্রাক ও ট্রেইলার এবং ৩২টি যাত্রীবাহী যান বহন করা হচ্ছিল।

জাহাজটিতে আগুন লাগার কারণ জানা যায়নি।

কিউটিভি/অনিমা/১৯ই ফেব্রুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/দুপুর ২:৪০

▎সর্বশেষ

ad