ব্রেকিং নিউজ
দর্শনই মানুষকে অন্য প্রাণী থেকে আলাদা করে হত্যা মামলা থেকে বাঁচতে দেশ ছাড়তে মরিয়া আলোচিত এসপি হুমায়ুন ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল গাজী নজরুলের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা চালকের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: ইসি আনোয়ারুল আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ পোশাক শিল্পের বিকাশে যা প্রয়োজন, সরকার তাই করবে : প্রধানমন্ত্রী যেকোনো সময় ইসরায়েলে হামলা, হিজবুল্লাহকে প্রস্তুত থাকতে বললো ইরান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম সরকারের প্রধান লক্ষ্য মানুষের কল্যাণ নিশ্চিত করা : স্বরাষ্ট্রমন্ত্রী

হিজাব খুলতে বলায় চাকরি ছেড়ে দিলেন মুসলিম শিক্ষিকা

admin | আপডেট: ১৮ ফেব্রুয়ারী ২০২২ - ০৯:৫৬:১২ পিএম

ডেস্কনিউজঃ ভারতের কর্ণাটক রাজ্যে হিজাব নিয়ে বিতর্ক এখনো শেষ হয়নি। এর মধ্যেই আজ শুক্রবার (১৮ ফেব্রুয়ারি) রাজ্যের তুমাকুরুর জৈন পিইউ কলেজের এক প্রভাষক তার চাকরি ছেড়ে দিয়েছেন। চাঁদনী নামের ওই মুসলিম প্রভাষকের অভিযোগ, তাকে হিজাব খুলতে বলেছেন কলেজের অধ্যক্ষ। যা তার আত্মমর্যাদায় আঘাত হেনেছে। এ কারণেই এমন সিদ্ধান্ত।

এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, গত তিন বছর ধরে কলেজটিতে প্রভাষক হিসেবে কাজ করে আসছিলেন চাঁদনী। কিন্তু কখনোই তার হিজাব পরা নিয়ে আপত্তি জানায়নি কলেজ কর্তৃপক্ষ। এবারই প্রথম হিজাব খুলতে বলা হয়েছে।

চাঁদনী অভিযোগ করে বলেন, আমি গত তিন বছর ধরে জৈন পিইউ কলেজে কাজ করছি। এখন পর্যন্ত কোনো সমস্যার সম্মুখীন হইনি। কিন্তু গতকাল অধ্যক্ষ আমাকে বলেন যে, আমি পড়াতে গিয়ে হিজাব বা কোনো ধর্মীয় প্রতীক পরতে পারবো না। আমি গত তিন বছর অন্যদের হিজাব পরা শিখিয়েছি। নতুন এই সিদ্ধান্ত আমার আত্মসম্মানে আঘাত হেনেছে। এ কারণেই আমি চাকরি ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি।

এদিকে, এমন অভিযোগ অস্বীকার করেছেন জৈন পিইউ কলেজের অধ্যক্ষ কে টি মঞ্জুনাথ। তিনি বলেন, তিনি বা কলেজ কর্তৃপক্ষের অন্য কেউ ওই নারী প্রভাষককে কখনো হিজাব খুলতে বলেনি।

বিপুল/১৮ই ফেব্রুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ |রাত ৯:৫৪

▎সর্বশেষ

ad