ব্রেকিং নিউজ
দর্শনই মানুষকে অন্য প্রাণী থেকে আলাদা করে হত্যা মামলা থেকে বাঁচতে দেশ ছাড়তে মরিয়া আলোচিত এসপি হুমায়ুন ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল গাজী নজরুলের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা চালকের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: ইসি আনোয়ারুল আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ পোশাক শিল্পের বিকাশে যা প্রয়োজন, সরকার তাই করবে : প্রধানমন্ত্রী যেকোনো সময় ইসরায়েলে হামলা, হিজবুল্লাহকে প্রস্তুত থাকতে বললো ইরান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম সরকারের প্রধান লক্ষ্য মানুষের কল্যাণ নিশ্চিত করা : স্বরাষ্ট্রমন্ত্রী

শসার কেজি আড়াই লাখ টাকার বেশি! কী আছে এতে?

admin | আপডেট: ১৪ ফেব্রুয়ারী ২০২২ - ১১:৩০:০২ এএম

ডেস্ক নিউজ :  কখনও শুনেছেন শসার দাম লাখ টাকার ওপরে? ভাবতেই পারেন বাজারে গেলে তো ২০ কিংবা ৪০ টাকা কেজিতে শসা কিনতে পাওয়া যায়। তাহলে এ কী ধরনের শসা, যার দাম আড়াই লাখ টাকারও বেশি!

না, বাজারে ঘুরে যে শসা দেখতে পান, এই শসা কিন্তু সেই গোত্রের নয়। এর জন্ম জমিতে নয়। এই শসা জন্মায় সমুদ্রের নীচে, যা ‘সি কিউকাম্বার’ নামে পরিচিত। ‘সি কিউকাম্বার’নামে পরিচিত হলেও এটা আসলে এক ধরনের সামুদ্রিক জীব।

ভারত এবং শ্রীলঙ্কার মাঝে মুন্নার খাঁড়িতে মূলত এই জীব পাওয়া যায়। আন্তর্জাতিক বাজারে এই সামুদ্রিক শসার বিপুল চাহিদা এবং দামও বেশি। মুন্নার খাঁড়ি থেকে এই সামুদ্রিক জীবের বিপুল চোরাচালান হয়।

কেন এত চাহিদা শসার?

জানা গেছে, যৌনবর্ধক ওষুধ, ক্যানসারের চিকিৎসা, তেল, ক্রিম এবং প্রসাধনী সামগ্রী বানাতে এই সামুদ্রিক জীবকে ব্যবহার করা হয়। ওষুধ ছাড়াও চীনসহ দক্ষিণ-পূর্ব এশিয়ার বেশ কয়েকটি দেশে এই জীবের দামি রেসিপি তৈরি হয়।

সামুদ্রিক শসা একিনোডার্ম প্রজাতির জীব। আকার অনেকটা টিউবের মতো এবং দেখতে অনেকটা শসার মতো। তাই এর নাম ‘সি কিউকাম্বার’ দেওয়া হয়েছে। সমুদ্রের নীচে বালিতে লুকিয়ে থাকা ছোট ছোট জীব এর খাদ্য। এর গা নরম তুলতুলে। সমুদ্রের বাস্তুতন্ত্রের উপর এই জীবের বিশেষ ভূমিকা রয়েছে। এর বিষ্ঠায় যে নাইট্রোজেন, অ্যামোনিয়া এবং ক্যালসিয়াম রয়েছে তা প্রবাল প্রাচীরের জন্য খুবই উপযোগী।

এই জীবের চোরাচালানের জন্য বিলুপ্ত হয়ে যাচ্ছে ক্রমেই। ৪১ বছরে এই সামুদ্রিক শসার দাম বহু গুণ বেড়ে গেছে। ১৯৮০ সালে এই শসার দাম কেজি প্রতি পাঁচ হাজার টাকা ছিল। এখন যা বেড়ে হয়েছে ২১ হাজার। তবে এর মধ্যে কয়েকটি বিশেষ প্রজাতির শসা রয়েছে যার এক কেজির দাম আড়াই লাখেরও বেশি। সূত্র: বিজনেস ইনসাইডারমঙ্গাবে

কিউটিভি/অনিমা/১৪ই ফেব্রুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/সকাল ১১:২৯

▎সর্বশেষ

ad