ব্রেকিং নিউজ
ইরানের প্রতিরক্ষামন্ত্রী নাসিরজাদেহ ও গার্ড কমান্ডার পাকপুর নিহতের দাবি আমাদের কাজগুলো যেন মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য হয়: প্রধানমন্ত্রী মক্কা-মদিনায় আটকা পড়েছেন হাজারো বাংলাদেশি ইরানে হামলার জেরে উত্তপ্ত মধ্যপ্রাচ্য, বদলে যেতে পারে বিশ্ব অর্থনীতি ইরানের বালিকা বিদ্যালয়ে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৫৩ পুলিশের শীর্ষ পদে আলোচনাঃ আইজিপি পদে আলী হোসেন ফকির আলোচনার শীর্ষে গণতান্ত্রিক বাংলাদেশের অগ্রযাত্রায় পাশে থাকবে ভারত: হাইকমিশনার ইউনূস সেন্টারে ফিরলেন ড. ইউনূস বৃহস্পতিবার বইমেলা উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী, দেবেন একুশে পদক ১৪ লাখ বাংলাদেশির ভিসা ইস্যু করা হয়েছে : সৌদি রাষ্ট্রদূত

ভূমধ্যসাগরে ১৮ অভিবাসীর প্রাণহানি, উদ্ধার ৩১৯

admin | আপডেট: ২৭ জানুয়ারী ২০২২ - ০৩:০৯:১৪ পিএম

আন্তর্জাতিক ডেস্ক :  অবৈধ উপায়ে ইউরোপে পাড়ি জমানোর সময় ভূমধ্যসাগরে প্রাণ হারালেন আরও অন্তত ১৮ অভিবাসন প্রত্যাশী। একইসঙ্গে বুধবার তিন শতাধিক মানুষকে জীবিত উদ্ধার করে স্পেন কর্তৃপক্ষ। 

স্বেচ্ছাসেবী সংস্থা ওয়াকিং বডার্স মাইগ্রেশনের বরাত দিয়ে এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে সিজিটিএন।

জানা গেছে, উদ্ধার করা ৩১৯ জনকে ক্যানারি আইল্যান্ডে নিয়ে গিয়েছে ওয়াকিং বডার্স মাইগ্রেশন। 

এক বিবৃতিতে তারা জানিয়েছে, ৬টি ডিঙ্গি নৌকা থেকে ৩১৯ জনকে উদ্ধার করা হয়েছে। যাদের অনেকেই কাঠের নৌকার ভাঙা অংশে ঝুলে ছিলেন। এদের মধ্যে এক অন্তঃসত্ত্বা নারী, দুই শিশুসহ মোট ১০ জনকে হাসপাতালে দেয়া হচ্ছে জরুরি চিকিৎসা।

কিউটিভি/অনিমা/২৭শে জানুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ /বিকাল ৩:০৮

▎সর্বশেষ

ad