ব্রেকিং নিউজ
ইরানের প্রতিরক্ষামন্ত্রী নাসিরজাদেহ ও গার্ড কমান্ডার পাকপুর নিহতের দাবি আমাদের কাজগুলো যেন মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য হয়: প্রধানমন্ত্রী মক্কা-মদিনায় আটকা পড়েছেন হাজারো বাংলাদেশি ইরানে হামলার জেরে উত্তপ্ত মধ্যপ্রাচ্য, বদলে যেতে পারে বিশ্ব অর্থনীতি ইরানের বালিকা বিদ্যালয়ে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৫৩ পুলিশের শীর্ষ পদে আলোচনাঃ আইজিপি পদে আলী হোসেন ফকির আলোচনার শীর্ষে গণতান্ত্রিক বাংলাদেশের অগ্রযাত্রায় পাশে থাকবে ভারত: হাইকমিশনার ইউনূস সেন্টারে ফিরলেন ড. ইউনূস বৃহস্পতিবার বইমেলা উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী, দেবেন একুশে পদক ১৪ লাখ বাংলাদেশির ভিসা ইস্যু করা হয়েছে : সৌদি রাষ্ট্রদূত

অজ্ঞাতনামা ‘ক্ষেপণাস্ত্রের’ পরীক্ষা চালিয়েছে উ.কোরিয়া

admin | আপডেট: ২৭ জানুয়ারী ২০২২ - ০১:২৫:৪৯ পিএম

আন্তর্জাতিক ডেস্ক : দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী জানিয়েছে, উত্তর কোরিয়া বৃহস্পতিবার প্রথম প্রহরে একটি ‘অজ্ঞাতনামা ক্ষেপণাস্ত্র’র পরীক্ষা চালিয়েছে। চলতি বছর এটি হচ্ছে পরমাণু ক্ষমতাধর এ দেশের ষষ্ঠ ক্ষেপণাস্ত্রের পরীক্ষা। খবর এএফপি’র।

জাপান সাগরের কথা উল্লেখ করে সিউলের জয়েন্ট চিফ অব স্টাফ বলেন, “উত্তর কোরিয়া পূর্ব সাগর অভিমুখে একটি অজ্ঞাতনামা ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে।”

এর আগে, উত্তর কোরিয়ার নেতা কিম জং উন এবং ওই সময় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের দায়িত্ব পালন করা ডোলাল্ড ট্রাম্পের মধ্যে উচ্চ পর্যায়ের আলোচনা ভেস্তে যাওয়ার পর সর্বশেষ ২০১৯ সালে উত্তর কোরিয়া এক মাসে বেশ কয়েকবার ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছিল।

আর তখন থেকেই যুক্তরাষ্ট্রের সাথে পিয়ংইয়ংয়ের আলোচনা স্থবির হয়ে পড়ে। এদিকে আন্তর্জাতিক নিষেধাজ্ঞা ও করোনাভাইরাসের ব্যাপক বিস্তার ঠেকাতে নিজেদের আরোপ করা কঠোর নিষেধাজ্ঞার কারণে দেশটি অর্থনৈতিক সংকটের মধ্যে ঘুরপাক খাচ্ছে।

পিয়ংইয়ং মঙ্গলবার দু’টি ক্রুজ ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালায় বলে ধারণা হয় এবং তারা এ মাসে কমপক্ষে আরো চারটি ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে। এসবের মধ্যে দু’টি হাইপারসনিক ক্ষেপণাস্ত্র রয়েছে বলে তারা উল্লেখ করেছে। দেশটি ৫ ও ১১ জানুয়ারি এ দু’টি ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালায়।

গত সপ্তাহে উত্তর কোরিয়া ইঙ্গিত দিয়ে বলেছে, তারা পরমাণু ও দূর-পাল্লার ক্ষেপণাস্ত্রের পরীক্ষা ফের শুরু করতে পারে। তাদের ভাষ্য অনুযায়ী, ২০১৭ সাল থেকে এ ধরনের পরীক্ষা চালানো বন্ধ রয়েছে।

 

 

কিউটিভি/অনিমা/২৭শে জানুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ /দুপুর ১:২৫

▎সর্বশেষ

ad