ব্রেকিং নিউজ
ইরানের প্রতিরক্ষামন্ত্রী নাসিরজাদেহ ও গার্ড কমান্ডার পাকপুর নিহতের দাবি আমাদের কাজগুলো যেন মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য হয়: প্রধানমন্ত্রী মক্কা-মদিনায় আটকা পড়েছেন হাজারো বাংলাদেশি ইরানে হামলার জেরে উত্তপ্ত মধ্যপ্রাচ্য, বদলে যেতে পারে বিশ্ব অর্থনীতি ইরানের বালিকা বিদ্যালয়ে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৫৩ পুলিশের শীর্ষ পদে আলোচনাঃ আইজিপি পদে আলী হোসেন ফকির আলোচনার শীর্ষে গণতান্ত্রিক বাংলাদেশের অগ্রযাত্রায় পাশে থাকবে ভারত: হাইকমিশনার ইউনূস সেন্টারে ফিরলেন ড. ইউনূস বৃহস্পতিবার বইমেলা উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী, দেবেন একুশে পদক ১৪ লাখ বাংলাদেশির ভিসা ইস্যু করা হয়েছে : সৌদি রাষ্ট্রদূত

ভারী তুষারপাতে বন্ধ ইস্তাম্বুল বিমানবন্দর

admin | আপডেট: ২৫ জানুয়ারী ২০২২ - ০২:৫৭:৪৩ পিএম

আন্তর্জাতিক ডেস্ক : তীব্র ও ভারি তুষারপাতের কারণে ইউরোপের সবচেয়ে ব্যস্ত ইস্তাম্বুল বিমানবন্দর বন্ধ ঘোষণা করা হয়েছে।

এদিকে ব্যতিক্রমী এই তীব্র বরফের কারণে গ্রিসের রাজধানী এথেন্সে স্কুল ও টিকাদান কেন্দ্রসমূহ বন্ধ করে দেয়া হয়েছে।

টুইটারে প্রকাশিত বিমানবন্দরের এক বিবৃতিতে বলা হয়েছে, প্রতিকুল পরিস্থিতির কারণে সকল ফ্লাইট সাময়িকভাবে বন্ধ থাকবে।

বিমানবন্দর কর্তৃপক্ষ বন্ধ রাখার সময়সীমা দু’দফা বাড়িয়ে সোমবার বলেছে, মঙ্গলবার স্থানীয় সময় ভোর চারটার আগে ফ্লাইট চলাচল শুরু করা সম্ভব হবে না। এদিকে ভারি তুষারপাতের কারণে বিমানবন্দরের কার্গো টার্মিনালের ছাদ ধসে পড়েছে। তবে এতে কেউ হতাহত হয়নি।

এছাড়া ইস্তাম্বুলে ভারি তুষারপাতের কারণে ট্রাফিক সমস্যা দেখা দিয়েছে। পিচ্ছিল রাস্তায় গাড়িগুলো একে অপরের সাথে ধাক্কা খাচ্ছে এবং হাইওয়েগুলো পার্কিংলটে পরিণত হয়েছে।

এদিকে গ্রিসে মাইনাস ১৪ ডিগ্রী সেলসিয়াস তাপমাত্রার কারণে পার্লামেন্ট অধিবেশন বাতিল এবং স্কুল ও টিকাদান কেন্দ্রসমূহ বন্ধ করে দেয়া হয়েছে। এছাড়া রাজধানীর আশেপাশে শতশত মোটর আরোহী তাদের গাড়িতেই আটকা পড়েছে।

চারিদিক বরফে জমে গেছে। এ অবস্থায় সেনাবাহিনী, অগ্নিনির্বাপকদল ও পুলিশ রাস্তা পরিস্কারের কাজ শুরু করেছে।

কিউটিভি/অনিমা/২৫শে জানুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ /দুপুর ২:৫৭

▎সর্বশেষ

ad