ব্রেকিং নিউজ
ইরানের প্রতিরক্ষামন্ত্রী নাসিরজাদেহ ও গার্ড কমান্ডার পাকপুর নিহতের দাবি আমাদের কাজগুলো যেন মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য হয়: প্রধানমন্ত্রী মক্কা-মদিনায় আটকা পড়েছেন হাজারো বাংলাদেশি ইরানে হামলার জেরে উত্তপ্ত মধ্যপ্রাচ্য, বদলে যেতে পারে বিশ্ব অর্থনীতি ইরানের বালিকা বিদ্যালয়ে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৫৩ পুলিশের শীর্ষ পদে আলোচনাঃ আইজিপি পদে আলী হোসেন ফকির আলোচনার শীর্ষে গণতান্ত্রিক বাংলাদেশের অগ্রযাত্রায় পাশে থাকবে ভারত: হাইকমিশনার ইউনূস সেন্টারে ফিরলেন ড. ইউনূস বৃহস্পতিবার বইমেলা উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী, দেবেন একুশে পদক ১৪ লাখ বাংলাদেশির ভিসা ইস্যু করা হয়েছে : সৌদি রাষ্ট্রদূত

সৌদিতে হুতি ক্ষেপণাস্ত্র হামলায় বাংলাদেশি আহত

admin | আপডেট: ২৪ জানুয়ারী ২০২২ - ১২:২০:৪১ পিএম

ডেস্ক নিউজ :  সৌদি আরবের দক্ষিণাঞ্চলে ইয়েমেনের হুতি বিদ্রোহীদের ছোড়া ক্ষেপণাস্ত্রে এক বাংলাদেশি আহত হয়েছেন। এতে সুদানি এক নাগরিকও আহত হওয়ার খবর পাওয়া গেছে।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, ক্ষেপণাস্ত্রের আঘাতে কয়েকটি ওয়ার্কশপ ও বেসামরিক গাড়িও ক্ষতিগ্রস্ত হয়েছে।

রোববার দেশটির দক্ষিণাঞ্চলীয় জাযান অঞ্চলের আহাদ আল-মাসারিহাহ শিল্প এলাকায় ক্ষেপণাস্ত্রটি আঘাত হানে বলে জানিয়েছে ইয়েমেনে লড়াইরত সৌদি নেতৃত্বাধীন জোট।  

সৌদি গেজেটের প্রতিবেদনে বলা হয়েছে, এ ঘটনায় একজন বাংলাদেশি ও একজন সুদানি নাগরিক আহত হয়েছেন। তবে আহতদের বিস্তারিত পরিচয় ওই প্রতিবেদনে দেওয়া হয়নি। 

সৌদি নেতৃত্বাধীন জোট বাহিনীর এক বিবৃতিতে এ হামলাকে ‘বিদ্বেষপূর্ণ ও নিষ্ঠুর’ হিসেবে বর্ণনা করে ‘দৃঢ়ভাবে’ মোকাবেলা করার কথা বলা হয়েছে।

এ নিয়ে আহাদ আল-মাসারিহাহ শিল্প এলাকায় হুতিদের ক্ষেপণাস্ত্র হামলায় তৃতীয়বারের মত অন্য দেশের নাগরিক আহত হলেন।

 

কিউটিভি/অনিমা/২৪শে জানুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/দুপুর ১২:২০

▎সর্বশেষ

ad