ব্রেকিং নিউজ
ইরানের প্রতিরক্ষামন্ত্রী নাসিরজাদেহ ও গার্ড কমান্ডার পাকপুর নিহতের দাবি আমাদের কাজগুলো যেন মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য হয়: প্রধানমন্ত্রী মক্কা-মদিনায় আটকা পড়েছেন হাজারো বাংলাদেশি ইরানে হামলার জেরে উত্তপ্ত মধ্যপ্রাচ্য, বদলে যেতে পারে বিশ্ব অর্থনীতি ইরানের বালিকা বিদ্যালয়ে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৫৩ পুলিশের শীর্ষ পদে আলোচনাঃ আইজিপি পদে আলী হোসেন ফকির আলোচনার শীর্ষে গণতান্ত্রিক বাংলাদেশের অগ্রযাত্রায় পাশে থাকবে ভারত: হাইকমিশনার ইউনূস সেন্টারে ফিরলেন ড. ইউনূস বৃহস্পতিবার বইমেলা উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী, দেবেন একুশে পদক ১৪ লাখ বাংলাদেশির ভিসা ইস্যু করা হয়েছে : সৌদি রাষ্ট্রদূত

কাল থেকে অর্ধেক জনবলে চলবে সব অফিস, প্রজ্ঞাপন জারি

admin | আপডেট: ২৩ জানুয়ারী ২০২২ - ০৮:৫৬:২৯ পিএম

ডেস্ক নিউজ : আগামীকাল সোমবার থেকে অর্ধেক জনবল নিয়ে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান পরিচালনার নির্দেশনা দিয়েছে মন্ত্রণালয়। রবিবার রাত সাড়ে ৮টা দিকে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। যারা অফিসে যাবেন না এমন কর্মকর্তা, কর্মচারিদের নিজ কর্মস্থলেই অবস্থানের নির্দেশনা দেওয়া হয়েছে। এলাকা ত্যাগ করা যাবে না। একই সঙ্গে দাপ্তরিক কার্যক্রম ভার্চুয়ালি চালাতে বলা হয়েছে।

প্রজ্ঞাপনে বাংলাদেশ সুপ্রিম কোর্টকে আদলতসমূহের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার জন্য বলা হয়েছে। বাংলাদেশ ব্যাংক সব ব্যাংক ও বিমার ক্ষেত্র প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করবেন।  এর আগে শুক্রবার স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক জানান, শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের পাশাপাশি অর্ধেক লোকবল দিয়ে অফিস-আদালত পরিচালনা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি বলেন, ‘সংক্রমণ নিয়ন্ত্রণে যে ১১ দফা বিধি-নিষেধ তা সবাইকেই মেনে চলতে হবে। আমরা আগেও বিধি-নিষেধ দিয়েছি, এগুলো কার্যকরের চেষ্টা চলছে। সংক্রমণ যাতে কমে সে জন্য এই সিদ্ধান্ত। পরিবার, দেশ ও নিজের সুরক্ষার জন্য আমাদের নিয়মগুলো মানতে হবে। ‘

 

 

কিউটিভি/আয়শা/২৩শে জানুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/রাত ৮:৫৪

▎সর্বশেষ

ad