ব্রেকিং নিউজ
ইরানের প্রতিরক্ষামন্ত্রী নাসিরজাদেহ ও গার্ড কমান্ডার পাকপুর নিহতের দাবি আমাদের কাজগুলো যেন মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য হয়: প্রধানমন্ত্রী মক্কা-মদিনায় আটকা পড়েছেন হাজারো বাংলাদেশি ইরানে হামলার জেরে উত্তপ্ত মধ্যপ্রাচ্য, বদলে যেতে পারে বিশ্ব অর্থনীতি ইরানের বালিকা বিদ্যালয়ে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৫৩ পুলিশের শীর্ষ পদে আলোচনাঃ আইজিপি পদে আলী হোসেন ফকির আলোচনার শীর্ষে গণতান্ত্রিক বাংলাদেশের অগ্রযাত্রায় পাশে থাকবে ভারত: হাইকমিশনার ইউনূস সেন্টারে ফিরলেন ড. ইউনূস বৃহস্পতিবার বইমেলা উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী, দেবেন একুশে পদক ১৪ লাখ বাংলাদেশির ভিসা ইস্যু করা হয়েছে : সৌদি রাষ্ট্রদূত

চীন ও রাশিয়ার সঙ্গে অস্ত্র সহযোগিতা ক্রমেই বাড়ছে : ইরান

admin | আপডেট: ২৩ জানুয়ারী ২০২২ - ০৮:৫৩:৪১ পিএম

আন্তর্জাতিক ডেস্ক : ইরানের প্রেসিডেন্টের দপ্তরের রাজনৈতিক বিষয়ক প্রধান মুহাম্মাদ জামশিদি বলেছেন, রাশিয়া ও চীনের সঙ্গে সামরিক সহযোগিতা অব্যাহত রয়েছে এবং ক্রমেই এই সহযোগিতা বাড়ছে। ইরানের একটি টেলিভিশনকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন। জামশিদি আরও বলেছেন, রাশিয়া ও চীনের সঙ্গে সমরাস্ত্র বিষয়ক সহযোগিতা রয়েছে। তবে এই সহযোগিতা একপেশে নয়। ইরানের নিজেরও ব্যাপক সামরিক সক্ষমতা রয়েছে।

ইরানের এই কর্মকর্তা বলেন, রাশিয়া ও চীনের সঙ্গে ইরানের কৌশলগত সহযোগিতার কিয়দংশ হচ্ছে অস্ত্র কেনা-বেচা। সামরিক ও নিরাপত্তা ক্ষেত্রে এ ধরণের সহযোগিতা জোরদারে সব পক্ষের সদিচ্ছা রয়েছে এবং তা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

মুহাম্মাদ জামশিদি বলেন, রাশিয়াসহ এই অঞ্চলের বিভিন্ন দেশের সঙ্গে ইরানের সহযোগিতার উদ্দেশ্য হচ্ছে স্থিতিশীলতা ও নিরাপত্তা প্রতিষ্ঠা। সিরিয়ায় দুই দেশের সহযোগিতা এ ক্ষেত্রে একটি সফল দৃষ্টান্ত স্থাপন করতে সক্ষম হয়েছে।

সিরিয়ায় ইরানি জেনারেল কাসেম সোলাইমানির ভূমিকার প্রশংসা করে বলেন, ইরান সামরিক ক্ষেত্রে কখনোই অন্যের ওপর নির্ভরশীল নয়, তেহরান সব সময় নিজের ভূমিকা সঠিকভাবে পালন করার পক্ষে।

তিনি বলেন, ইরান স্বাধীনচেতা দেশগুলোর সঙ্গে কৌশলগত অর্থনৈতিক সহযোগিতা বাড়াবে এবং তেহরান মনে করে অর্থনীতিসহ বিভিন্ন ক্ষেত্রে বহুপাক্ষিকতার দিকে এগোতে হবে।

▎সর্বশেষ

ad