ব্রেকিং নিউজ
ইরানের প্রতিরক্ষামন্ত্রী নাসিরজাদেহ ও গার্ড কমান্ডার পাকপুর নিহতের দাবি আমাদের কাজগুলো যেন মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য হয়: প্রধানমন্ত্রী মক্কা-মদিনায় আটকা পড়েছেন হাজারো বাংলাদেশি ইরানে হামলার জেরে উত্তপ্ত মধ্যপ্রাচ্য, বদলে যেতে পারে বিশ্ব অর্থনীতি ইরানের বালিকা বিদ্যালয়ে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৫৩ পুলিশের শীর্ষ পদে আলোচনাঃ আইজিপি পদে আলী হোসেন ফকির আলোচনার শীর্ষে গণতান্ত্রিক বাংলাদেশের অগ্রযাত্রায় পাশে থাকবে ভারত: হাইকমিশনার ইউনূস সেন্টারে ফিরলেন ড. ইউনূস বৃহস্পতিবার বইমেলা উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী, দেবেন একুশে পদক ১৪ লাখ বাংলাদেশির ভিসা ইস্যু করা হয়েছে : সৌদি রাষ্ট্রদূত

স্ত্রীদের সামনে র‍্যাংক ব্যাজ পরলেন ৭ অতিরিক্ত আইজিপি

admin | আপডেট: ২৩ জানুয়ারী ২০২২ - ০৮:১২:৫৩ পিএম

ডেস্ক নিউজ : আইজিপি বেনজীর আহমেদ বিপিএম (বার) দেশ ও জনগণের কল্যাণে আরো নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে কাজ করার জন্য সদ্য পদোন্নতিপ্রাপ্ত অতিরিক্ত আইজিগণের প্রতি আহ্বান জানিয়েছেন। আজ রবিবার বিকেলে পুলিশ হেডকোয়ার্টার্সের হল অব প্রাইডে পদোন্নতিপ্রাপ্ত সাতজন অতিরিক্ত আইজির র‍্যাংক ব্যাজ পরিধান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ আহ্বান জানান তিনি।  

আইজিপি পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাগণ এবং তাঁদের পরিবারের সদস্যদের আন্তরিক অভিনন্দন জানান। বাংলাদেশ পুলিশের ইতিহাসে এবারই প্রথম র‍্যাংক ব্যাজ পরিধান অনুষ্ঠানে পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাগণের সঙ্গে তাঁদের স্ত্রীগণ উপস্থিত ছিলেন। বাংলাদেশ পুলিশের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) মো. কামরুজ্জামান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

kalerkantho

বক্তব্যে আইজিপি বলেন, পুলিশের কাছে মানুষের প্রত্যাশা আকাশচুম্বী। মানুষের প্রত্যাশা পূরণে নিজেদের অতিক্রম করে তাদেরকে সেবা দিতে হবে। তিনি বলেন, ‘পেশাদারির সঙ্গে দায়িত্ব পালনের মধ্য দিয়ে আপনারা পুলিশের সর্বোচ্চ পদে পদোন্নতি পেয়েছেন। পুলিশ বাহিনী থেকে আপনাদের আর কিছু পাওয়ার নেই। এখন শুধু দেওয়ার পালা। আপনারা এখন দেশ ও জনগণ এবং পুলিশ বাহিনীর জন্য কাজ করবেন। ‘ 

kalerkantho

আইজিপি ড. বেনজীর আহমেদ বিপিএম (বার) এবং অতিরিক্ত আইজি (এঅ্যান্ডআই) ড. মো. মইনুর রহমান চৌধুরী পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাদের র‍্যাংক ব্যাজ পরিয়ে দেন।পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তারা হলেন, পুলিশ হেডকোয়ার্টার্সের ডিআইজি আবু হাসান মুহম্মদ তারিক, বিপিএম-সেবা; পিবিআইয়ের ডিআইজি বনজ কুমার মজুমদার, বিপিএম (বার), পিপিএম-সেবা; কেন্দ্রীয় পুলিশ হাসপাতালের পরিচালক (ডিআইজি) ড. হাসান উল হায়দার, বিপিএম-সেবা; স্পেশাল ব্রাঞ্চের অতিরিক্ত আইজি (চলতি দায়িত্ব) মো. মনিরুল ইসলাম, বিপিএম (বার), পিপিম (বার); বরিশাল মেট্রোপলিটন পুলিশের কমিশনার মো. শাহাবুদ্দিন খান, বিপিএম (বার); শিল্পাঞ্চল পুলিশের ডিআইজি মো. মাহাবুবর রহমান, বিপিএম, পিপিএম-সেবা ও ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি ব্যারিস্টার মো. হারুন অর রশিদ বিপিএম-সেবা।  পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাগণ দেশ ও জনগণের কল্যাণে যেকোনো চ্যালেঞ্জ মোকাবেলায় দায়িত্বশীল ভূমিকা পালনের অঙ্গীকার ব্যক্ত করেন।

 

 

কিউটিভি/আয়শা/২৩শে জানুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/রাত ৮:০৮

▎সর্বশেষ

ad