ডেস্ক নিউজ : গত ২৪ ঘণ্টায় দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরো ১৪ জনের মৃত্যু হয়েছে। নতুন করে শনাক্ত হয়েছে ১০ হাজার ৯০৬ জন। এতে গত ২৪ ঘণ্টায় দেশে করোনা শনাক্তের হার বেড়ে দাঁড়িয়েছে ৩১.২৯ শতাংশে। আজ রবিবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
গত এক দিনে দেশে মোট ৩৪ হাজার ৮৫৪ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। তাতে শনাক্তের হার দাঁড়িয়েছে ৩১.২৯ শতাংশে। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছে ৭৮২ জন। এ নিয়ে মোট সুস্থ হলো ১৫ লাখ ৫৬ হাজার ৮৬১ জন। গতকাল শনিবার জানানো হয়, আগের ২৪ ঘণ্টায় করোনায় ১৭ জনের মৃত্যু হয়; শনাক্ত হয় ৯ হাজার ৬১৪ জন; শনাক্তের হার ছিল ২৮.০২ শতাংশ।
কিউটিভি/আয়শা/২৩শে জানুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৬:২১






