ব্রেকিং নিউজ
মাঝ আকাশে দুই যুদ্ধবিমানের সংঘর্ষে ফিলিপিন্সের ৪ পাইলট নিহত প্রধানমন্ত্রীর জাপান সফরে অর্থনৈতিক সহযোগিতায় নতুন গতির আশা টোকিওর সংবিধান সংশোধন: বিশেষ কমিটির নবম বৈঠক চলছে মিথ্যাচার করে সরকারের ভাবমূর্তি নষ্টের চেষ্টা করছে জামায়াত: রিজভী গাজীপুরে পোশাক কারখানার আগুন নিয়ন্ত্রণে শান্তিপূর্ণভাবে দুর্গাপূজা সম্পন্ন হওয়ায় রংপুর রেঞ্জ ডিআইজির কৃতজ্ঞতা হুমকিতে ব্যাংক-সরকারি পোর্টালে সাইবার হামলার আশংকা, উচ্চ সতর্কতা জারি প্রধানমন্ত্রীর সফরকালে জাপানে থাকবেন না রাষ্ট্রদূত শান্তিপূর্ণভাবে পূজা সম্পন্ন হওয়ায় আইজিপিকে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের ধন্যবাদ কুড়িগ্রামের ফুলবাড়ীতে বিএনপির কমিটি বাতিলের দাবি, বিক্ষোভ ও কুশপুত্তলিকা দাহ

১০১ টাকা কাবিনে বিয়ে হল রাজ-পরীর

admin | আপডেট: ২৩ জানুয়ারী ২০২২ - ১১:০৫:৪৬ এএম

বিনোদন ডেস্ক : জমকালো আয়োজনে বিয়ের আনুষ্ঠানিকতা শেষ করলেন রাজ-পরী। একদম কাছের কিছু মানুষকে সঙ্গে নিয়ে বিয়ের সাজে বর-কনে হয়ে ধরা দিলেন রাজ-পরী দম্পতি।

তার বিয়ের কিছু ছবি প্রকাশ হয়েছে সোশ্যাল মিডিয়ায়। সেখানে দুজনকে বেশ রোমান্টিক মুডেই দেখা গেল। সেজেছিলেন তারা রাজা-রানীর মতো।

বিয়ের জন্য রাজ ও পরী বেছে নিয়েছিলেন সোনালী ও মেরুন রঙ এর পোশাক। দুজনে ম্যাচিং করে নবদম্পতি সাজে বসেছিলেন বিয়ের আসনে।

সম্প্রতি পরীমনি মা হচ্ছেন বলে খবর আসে। পরী নিজেই বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, গেল বছরের ১৭ অক্টোবর অভিনেতা রাজের সঙ্গে তার বিয়ে হয়। সেই বিয়ে ছিল খুব গোপন। আয়োজন করে বিয়ের আফসোস ছিল তাই। সেই আফসোস মিটিয়ে নিলেন ২২ জানুয়ারি।

এছাড়া দুই পরিবারের স্বজনদের পরিচয় করিয়ে দেওয়ার জন্যও বিয়ের আনুষ্ঠানিকতা ও আয়োজন করা হয়েছে। 

এদিকে বিয়ের আসরে নাকি কেঁদে উঠেছিলেন পরী।

আর তার কান্না থামাতে ভালোবাসার আলিঙ্গনে জড়িয়ে নিয়েছেন রাজ। সোশ্যাল মিডিয়ায় এসেছে সেই ছবিও। 

কিউটিভি/অনিমা/২৩শে জানুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/সকাল ১১:০৫

▎সর্বশেষ

ad