ব্রেকিং নিউজ
ইরানের প্রতিরক্ষামন্ত্রী নাসিরজাদেহ ও গার্ড কমান্ডার পাকপুর নিহতের দাবি আমাদের কাজগুলো যেন মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য হয়: প্রধানমন্ত্রী মক্কা-মদিনায় আটকা পড়েছেন হাজারো বাংলাদেশি ইরানে হামলার জেরে উত্তপ্ত মধ্যপ্রাচ্য, বদলে যেতে পারে বিশ্ব অর্থনীতি ইরানের বালিকা বিদ্যালয়ে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৫৩ পুলিশের শীর্ষ পদে আলোচনাঃ আইজিপি পদে আলী হোসেন ফকির আলোচনার শীর্ষে গণতান্ত্রিক বাংলাদেশের অগ্রযাত্রায় পাশে থাকবে ভারত: হাইকমিশনার ইউনূস সেন্টারে ফিরলেন ড. ইউনূস বৃহস্পতিবার বইমেলা উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী, দেবেন একুশে পদক ১৪ লাখ বাংলাদেশির ভিসা ইস্যু করা হয়েছে : সৌদি রাষ্ট্রদূত

নির্বাচন কমিশন আইন সংসদে উঠছে কাল

admin | আপডেট: ২২ জানুয়ারী ২০২২ - ০৩:১৮:৩০ পিএম

ডেস্ক নিউজ : বহুল কাঙ্ক্ষিত নির্বাচন কমিশন (ইসি) নিয়োগ খসড়া আইন জাতীয় সংসদের অধিবেশনে উঠছে আগামীকাল রবিবার। ‘প্রধান নির্বাচন কমিশনার এবং নির্বাচন কমিশনার নিয়োগ বিল ২০২২; সংসদে উত্থাপন করবেন আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক। বিলটি সংসদে তোলার জন্য ইতোমধ্যে ওই দিনের কার্যসূচিতে অন্তর্ভুক্ত করা হয়েছে। শনিবার এই সূচিটি প্রকাশ করেছে সংসদ সচিবালয়।

সংসদ সচিবালয় সূত্র জানায়, বিলটি পরীক্ষার জন্য আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে পাঠানোর প্রস্তাব করবেন আইনমন্ত্রী। তবে বিলটি দ্রুত পাস করার চেষ্টা করবে সরকারি দল। নতুন আইনের আলোকেই পরবর্তী নির্বাচন কমিশন গঠিত হবে। সংবিধানের ১১৮ (১) অনুচ্ছেদ অনুযায়ী প্রধান নির্বাচন কমিশনার এবং নির্বাচন কমিশনার নিয়োগের জন্য বিলটি আনা হচ্ছে। এর আগে গত ১৭ জানুয়ারি এই আইনটি মন্ত্রিসভায় অনুমোদন দেওয়া হয়।  

 

 

কিউটিভি/আয়শা/২২শে জানুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/বিকাল ৩:১৮

▎সর্বশেষ

ad