ব্রেকিং নিউজ
ইরানের প্রতিরক্ষামন্ত্রী নাসিরজাদেহ ও গার্ড কমান্ডার পাকপুর নিহতের দাবি আমাদের কাজগুলো যেন মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য হয়: প্রধানমন্ত্রী মক্কা-মদিনায় আটকা পড়েছেন হাজারো বাংলাদেশি ইরানে হামলার জেরে উত্তপ্ত মধ্যপ্রাচ্য, বদলে যেতে পারে বিশ্ব অর্থনীতি ইরানের বালিকা বিদ্যালয়ে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৫৩ পুলিশের শীর্ষ পদে আলোচনাঃ আইজিপি পদে আলী হোসেন ফকির আলোচনার শীর্ষে গণতান্ত্রিক বাংলাদেশের অগ্রযাত্রায় পাশে থাকবে ভারত: হাইকমিশনার ইউনূস সেন্টারে ফিরলেন ড. ইউনূস বৃহস্পতিবার বইমেলা উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী, দেবেন একুশে পদক ১৪ লাখ বাংলাদেশির ভিসা ইস্যু করা হয়েছে : সৌদি রাষ্ট্রদূত

বছরে ৪ লাখ দক্ষ শ্রমিক নেবে জার্মানি

admin | আপডেট: ২১ জানুয়ারী ২০২২ - ১০:০৯:০১ পিএম

আন্তর্জাতিক ডেস্ক : অর্থনীতি সামাল দিতে নতুন পরিকল্পনা জার্মানির। করোনা মহামারির কারণে বিশ্ব তথা জার্মানির অর্থনীতিকে উপর্যুপরি ঢেউ সামলাতে হচ্ছে। তাই দেশের বাইরে থেকে দক্ষ কর্মীদের আকৃষ্ট করতে চায় জার্মানি।  

প্রতি বছর দেশের বাইরে থেকে প্রায় ৪ লাখ যোগ্য কর্মীকে জার্মানিতে নিয়ে আসতে চায় নতুন জোট সরকার। জনসংখ্যাগত ভারসাম্যহীনতা এবং কর্মীর অভাব পূরণ করতে এই সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। করোনা মহামারিতে ক্ষতিগ্রস্ত অর্থনীতিকে চাঙা করতে গুরুত্বপূর্ণ সেক্টরগুলোতে নিয়োগের কথা ভাবছে জোট সরকার।

জোট সরকারের শরিক এফডিপির সংসদীয় নেতা ক্রিস্টিয়ান ড্যুর বিজনেস ম্যাগাজিন ভির্টশাফটসভকে-কে বলেন, ‘দক্ষ কর্মীর অভাব এমন পর্যায়ে গিয়েছে যে জার্মান অর্থনীতিতে তার ভালোরকম প্রভাব পড়ছে। আধুনিক অভিবাসন নীতির মাধ্যমে দক্ষ কর্মীর অভাবকে পূরণ করতে হবে। যত দ্রুত সম্ভব দেশের বাইরে থেকে ৪ লাখ দক্ষ কর্মী আনার লক্ষ্যে পৌঁছাতে হবে আমাদের।’

জার্মান চ্যান্সেলর ওলাফ শলত্স-এর এসপিডি দল সবুজ ও এফডিপি দলের সঙ্গে জোট গড়তে যে চুক্তি করেছে তাতে জাতীয় ন্যূনতম বেতন প্রতি ঘণ্টায় ১২ ইউরো (১,১৭২ বাংলাদেশি টাকা) করার কথা বলা হয়েছে। এ ছাড়া পয়েন্ট সিস্টেম চালু করে ইউরোপীয় ইউনিয়নের বাইরে থেকে দক্ষ কর্মী আনার কথাও বলা হয়েছে।

জার্মান ইকোনমিক ইনস্টিটিউটের অনুমান, চলতি বছরে জার্মানিতে শ্রমশক্তি কমবে আরও তিন লাখ। যত সংখ্যক তরুণ কাজে যোগ দিচ্ছেন, তুলনায় অনেক বেশি প্রবীণ কর্মী অবসর নিচ্ছেন। ফলে ২০২৯ সালে এই ফারাকটা গিয়ে দাঁড়াতে পারে ছয় লাখ ৫০ হাজারে। ২০৩০ সালে প্রায় ৫০ লাখের মতো কর্মক্ষম বয়সের লোকেদের ঘাটতি রয়ে যাবে। মহামারি সত্ত্বেও ২০২১ সালে জার্মানিতে প্রায় সাড়ে ৪ কোটি মানুষ কর্মরত ছিল।

সূত্র : ডয়চে ভেলে, রয়টার্স

কিউটিভি/অনিমা/২১শে জানুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/রাত ১০:০৮

▎সর্বশেষ

ad