ব্রেকিং নিউজ
দর্শনই মানুষকে অন্য প্রাণী থেকে আলাদা করে হত্যা মামলা থেকে বাঁচতে দেশ ছাড়তে মরিয়া আলোচিত এসপি হুমায়ুন ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল গাজী নজরুলের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা চালকের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: ইসি আনোয়ারুল আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ পোশাক শিল্পের বিকাশে যা প্রয়োজন, সরকার তাই করবে : প্রধানমন্ত্রী যেকোনো সময় ইসরায়েলে হামলা, হিজবুল্লাহকে প্রস্তুত থাকতে বললো ইরান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম সরকারের প্রধান লক্ষ্য মানুষের কল্যাণ নিশ্চিত করা : স্বরাষ্ট্রমন্ত্রী

অশ্লীল শব্দের সঙ্গে মিল, গ্রামের নাম পরিবর্তনে মরিয়া গ্রামবাসী!

admin | আপডেট: ২০ জানুয়ারী ২০২২ - ০১:৫৫:৪০ পিএম

ডেস্ক নিউজ :  নামে কী যায়-আসে! অনেক ক্ষেত্রে নামেও যে অনেক কিছু আসে যায়, তারই একটা নিদর্শন হল সুইডেনের একটি গ্রাম। অনেক সময় নাম বা কারও পদবির সঙ্গে অশ্লীল শব্দের মিল খুঁজে পাওয়া যায়। আর তা নিয়ে নানা কটাক্ষ বা উপহাসের মুখে পড়তে হয়। তবে এ ক্ষেত্রে কোনও ব্যক্তি নয়, সমস্যা গ্রামের নাম নিয়ে। আর যা নিয়ে আপত্তি তুলেছেন গ্রামবাসীরাই।

গ্রামটির নাম ‘ফাকে’। আর এখানেই যত সমস্যা। ইংরাজি অশ্লীল শব্দের সঙ্গে অনেকটাই মিল থাকায় গ্রামবাসীরা সেই নাম পরিবর্তনের জন্য মরিয়া হয়ে উঠেছেন। বেশ কয়েকবার নাকি প্রশাসনের কাছে এ বিষয়ে দরবারও করেছেন তারা। কিন্তু তাতে কোনও কাজ হয়নি।

গ্রামের নাম অদ্ভুত হলেও এর নৈসর্গিক দৃশ্য মোহিত করার মতো। আসলে হ্রদের নাম থেকেই এই গ্রামের নাম। গ্রামটি ‘ফাকেশিয়ন’ হ্রদের তীরে গড়ে উঠেছে। বহু প্রাচীন এই গ্রামের ঐতিহ্য জড়িয়ে রয়েছে। কিন্তু ঐতিহ্যের ধ্বজাধারী সেই গ্রামের নামই এখন ‘মাথাব্যথা’র কারণ হয়ে দাঁড়িয়েছে। নামটিকে নেটমাধ্যমেও বিকৃত করা হচ্ছে। বিষয়টি নিয়ে যথেষ্ট অস্বস্তিবোধও করেন তারা।

তাই নতুন নামকরণের সিদ্ধান্ত নিয়েছেন ফাকে গ্রামের বাসিন্দারা। ন্যাশনাল সার্ভে অব সুইডেনকে আর্জি জানিয়েছেন, এই গ্রামের নাম ফাক’র পরিবর্তে ‘ডালসরো’ রাখা হোক। যার অর্থ শান্ত উপত্যকা। দ্য লোকাল-এর প্রতিবেদন অনুযায়ী, যদিও ফাকে শব্দের কোনও সুনির্দিষ্ট অর্থ নেই। তবে ইনস্টিটিউট ফর ল্যাঙ্গুয়েজ অ্যান্ড ফোকলোর-এর দাবি, ফাকের অর্থ হল ‘ওয়েজ-শেপড পিস অব আর্থ’। সূত্র: আরটি, নিউজ১৮

কিউটিভি/অনিমা/২০শে জানুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/দুপুর ১:৫৫

▎সর্বশেষ

ad