ব্রেকিং নিউজ
ইরানের প্রতিরক্ষামন্ত্রী নাসিরজাদেহ ও গার্ড কমান্ডার পাকপুর নিহতের দাবি আমাদের কাজগুলো যেন মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য হয়: প্রধানমন্ত্রী মক্কা-মদিনায় আটকা পড়েছেন হাজারো বাংলাদেশি ইরানে হামলার জেরে উত্তপ্ত মধ্যপ্রাচ্য, বদলে যেতে পারে বিশ্ব অর্থনীতি ইরানের বালিকা বিদ্যালয়ে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৫৩ পুলিশের শীর্ষ পদে আলোচনাঃ আইজিপি পদে আলী হোসেন ফকির আলোচনার শীর্ষে গণতান্ত্রিক বাংলাদেশের অগ্রযাত্রায় পাশে থাকবে ভারত: হাইকমিশনার ইউনূস সেন্টারে ফিরলেন ড. ইউনূস বৃহস্পতিবার বইমেলা উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী, দেবেন একুশে পদক ১৪ লাখ বাংলাদেশির ভিসা ইস্যু করা হয়েছে : সৌদি রাষ্ট্রদূত

আটোয়ারীতে ১০ বোতল ফেনসিডিল সহ ২মাদক কারবারী আটক

admin | আপডেট: ১৮ জানুয়ারী ২০২২ - ০৫:২৯:১৪ পিএম

মোঃ জাহেরুল ইসলাম আটোয়ারী (পঞ্চগড়) প্রতিনিধি : পঞ্চগড়ের আটোয়ারীতে ১০ বোতল ভারতের নিষিদ্ধ ঘোষিত ফেনসিডিল সহ দুই মাদক কারবারীকে আটক করেছে পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে বারঘাটি পুলিশ তদন্ত কেন্দ্রের পুলিশ পরিদর্শক রঞ্জু আহম্মেদ-এর নেতৃত্বে অন্যান্য পুলিশ অফিসার ও ফোর্সদের সহযোগিতায় সোমবার (১৭ জানুয়ারি) সন্ধ্যায় উপজেলার বারাগাঁও – সুখাতি রাস্তায় এক অভিযান চালায়। এসময় পুলিশ দুই মাদক কারবারীকে আটক করতে সক্ষম হয় এবং তাদের কাছ থেকে ১০ বোতল ফেনসিডিল জব্দ করেন।

আটককৃতরা হলেন- উপজেলার তোড়িয়া ইউনিয়নের বারাগাঁও গ্রামের মোঃ সাদেকুল ইসলামের পুত্র মোঃ আজিজুল ইসলাম (২২) ও সুখাতি গ্রামের মোঃ জয়নুল হকের পুত্র মোঃ জসিম উদ্দীন (জাম্বু) (৩২)। আটোয়ারী থানার অফিসার ইনচার্জ এ.কে.এম মেহেদী হাসান ১০ বোতল ফেনসিডিল সহ দুই মাদক কারবারীকে আটক করার বিষয়টি নিশ্চিত করে বলেন, আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আটোয়ারী থানায় একটি মামলা রুজু হয়েছে। আসামীদের আদালতের মাধ্যমে গতকাল মঙ্গলবার সকালে পঞ্চগড় জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

 

 

কিউটিভি/আয়শা/১৮ই জানুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/বিকাল ৫:২৫

▎সর্বশেষ

ad