ব্রেকিং নিউজ
যেকোনো সময় ইসরায়েলে হামলা, হিজবুল্লাহকে প্রস্তুত থাকতে বললো ইরান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম সরকারের প্রধান লক্ষ্য মানুষের কল্যাণ নিশ্চিত করা : স্বরাষ্ট্রমন্ত্রী ইট উৎপাদনে পরিবেশবান্ধব বিকল্প প্রযুক্তি ব্যবহারের ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর চীনের সাথে বাংলাদেশের সম্পর্ক অবিচ্ছেদ্য : মির্জা ফখরুল শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ খতিয়ে দেখছে ভারত: জয়সওয়াল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হত্যাকারী মোজাফফর সেনা হেফাজতে এক সপ্তাহে বিশ্বে তেলের দাম বাড়ল ১২ শতাংশ যুক্তরাষ্ট্রকে চ্যালেঞ্জ করতে চীনের নতুন ‘এআই জোট’ দাপুটে জয়ে সিরিজে সমতা ফেরাল বাংলাদেশ

শতভাগ যাত্রী নিয়ে চলবে বাস

admin | আপডেট: ১৩ জানুয়ারী ২০২২ - ০৭:৪০:৩৬ পিএম

ডেস্ক নিউজ : করোনাভাইরাসের সংক্রমণ রোধে বাসে আসনের অর্ধেক যাত্রী পরিবহনের কথা থাকলেও তা আর হচ্ছে না। এখন যেভাবে শতভাগ আসনে যাত্রী নিয়ে বাস চলাচল করছে এটা অব্যাহত থাকবে। আজ বৃহস্পতিবার সন্ধ্যায় ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক খন্দকার এনায়েত উল্যাহ এক বিবৃতিতে এ কথা জানিয়েছেন।

তিনি বলেন, আজ বিকালে সংশ্লিষ্ট মন্ত্রণালয় থেকে গাড়িতে যত সিট তত যাত্রী নিয়ে চলাচলের সিদ্ধান্ত আমাদের মৌখিকভাবে অনুমতি দেওয়া হয়েছে। তবে গাড়িতে হ্যান্ড স্যানেটাইজারের ব্যবস্থা রাখাসহ গাড়ির স্টাফ ও যাত্রীদের মাস্ক বাধ্যতামূলক থাকতে হবে এবং স্টাফদের করোনা টিকা নেওয়ার সনদ-পত্র সাথে রাখতে হবে। আর কোনোভাবেই বাসে দাঁড়ানো যাত্রী বহন করা যাবে না বলেও এতে জানানো হয়। 

 

 

কিউটিভি/আয়শা/১৩ই জানুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৭:৩৯

▎সর্বশেষ

ad