ব্রেকিং নিউজ
টেস্ট বাবদ চিকিৎসকরা বছরে কমিশন পান ১৮৬১ কোটি টাকা রংপুর রেঞ্জে কুইক রেসপন্স টিম এর বিশেষ অভিযানে ১৬৭ জন গ্রেফতার ডুপডা’র নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত ২৪ ঘণ্টায় রংপুর রেঞ্জের ৭ জেলায় ৪১ জন গ্রেফতার কুড়িগ্রামে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা গ্রেফতার শেখ হাসিনার পাসপোর্ট চাওয়াটা রাজনৈতিক স্ট্যান্টবাজি: চিফ প্রসিকিউটর খালেদা জিয়ার প্রথম মৃত্যুবার্ষিকীতে ব্যাপক আয়োজন’ করছে বিএনপি রংপুরে আইজিপির উদ্যোগে প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের উদ্বোধন আইজিপির বক্তব্যকে সময়োপযোগী ও সঠিক বলল পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন ‘ক্রসফায়ার’ নিয়ে আইজিপি’র বক্তব্যের ভুল ব্যাখ্যা দেয়া হচ্ছে

৪০০ কেজি ওজনের তালা, চাবি ৩০ কেজি!

admin | আপডেট: ১৩ জানুয়ারী ২০২২ - ০৪:৫৩:৫৩ পিএম

আন্তর্জাতিক ডেস্ক : ৪০০ কেজি ওজনের তালা বানিয়েছেন ভারতের উত্তরপ্রদেশের বাসিন্দা সত্যপ্রকাশ শর্মা ও তার স্ত্রী রুকমনি শর্মা। এমন তালাটি অযোধ্যার রামমন্দিরের জন্য ব্যবহার করা হবে। আর তালাটি খোলার জন্য যে চাবি তার ওজন ৩০ কেজি। ১০ ফুটের এই তালা তৈরি করতে সময় লেগেছে ছয় মাস।

সত্যপ্রকাশ একজন তালা ব্যবসায়ী। তিনি বলেন, অযোধ্যায় পাঠানোর আগে এই তালাটিতে অনেক পরিবর্তন করা হবে। তালার বাক্স, লিভার ও হুড হবে পিতলের। মরিচা থেকে বাঁচার জন্য তালাটিতে একটি স্টিলের স্ক্র্যাপ সিট বসানো হবে, এই উদ্দেশ্যে তার আরও অর্থের প্রয়োজন। তাই তিনি লোকদের কাছে আর্থিক সাহায্য চাইছেন যাতে তার স্বপ্ন বাস্তবে পরিণত হয়। এর আগেও গত বছরে ৩০০ কেজি ওজনের তালা বানিয়ে যথেষ্ট প্রশংসা কুড়িয়েছিলেন সত্যপ্রকাশ। 
সূত্র: আনন্দবাজার।

 

 

কিউটিভি/আয়শা/১৩ই জানুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/বিকাল ৪:৫৩

▎সর্বশেষ

ad