ব্রেকিং নিউজ
ইরানের প্রতিরক্ষামন্ত্রী নাসিরজাদেহ ও গার্ড কমান্ডার পাকপুর নিহতের দাবি আমাদের কাজগুলো যেন মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য হয়: প্রধানমন্ত্রী মক্কা-মদিনায় আটকা পড়েছেন হাজারো বাংলাদেশি ইরানে হামলার জেরে উত্তপ্ত মধ্যপ্রাচ্য, বদলে যেতে পারে বিশ্ব অর্থনীতি ইরানের বালিকা বিদ্যালয়ে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৫৩ পুলিশের শীর্ষ পদে আলোচনাঃ আইজিপি পদে আলী হোসেন ফকির আলোচনার শীর্ষে গণতান্ত্রিক বাংলাদেশের অগ্রযাত্রায় পাশে থাকবে ভারত: হাইকমিশনার ইউনূস সেন্টারে ফিরলেন ড. ইউনূস বৃহস্পতিবার বইমেলা উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী, দেবেন একুশে পদক ১৪ লাখ বাংলাদেশির ভিসা ইস্যু করা হয়েছে : সৌদি রাষ্ট্রদূত

শিক্ষার্থীদের নিরাপদ সড়ক পারাপারে স্কুল কর্তৃপক্ষ উদ্যোগ নিতে পারে : প্রধানমন্ত্রী

admin | আপডেট: ১২ জানুয়ারী ২০২২ - ১২:৩৬:৩৬ পিএম

ডেস্ক নিউজ : প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‌‘স্কুল কর্তৃপক্ষের নিজস্ব ট্রাফিক ব্যবস্থা থাকতে হবে। যাতে শিক্ষার্থীরা নিরাপদে সড়ক পার হতে পারেন। এ বিষয়ে শিক্ষা প্রতিষ্ঠানগুলো উদ্যোগ নিতে পারে। তাদের নিজেদের লোক থাকতে হবে যারা শিক্ষার্থীদের সড়ক পারাপারে সাহায্য করবেন। পাশাপাশি ট্রাফিক পুলিশও থাকবে। এ বিষয়ে ব্যবস্থা নিতে শিক্ষা মন্ত্রণালয় নির্দেশ দিতে পারেন।’

আজ বুধবার রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে সড়ক ও জনপথ অধিদপ্তরের (সওজ) নবনির্মিত চারটি প্রকল্প উদ্বোধন অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। চারটি প্রকল্প হলো শহিদ রমিজ উদ্দীন ক্যান্টনমেন্ট স্কুল অ্যান্ড কলেজ সংলগ্ন পথচারী আন্ডারপাস, সিলেট শহর বাইপাস-গ্যারিসন লিংক ৪ মহাসড়ক, বালুখালী (কক্সবাজার)-ঘুমধুম (বান্দরবান) সীমান্ত সংযোগ সড়ক এবং রাঙ্গামাটি জেলার নানিয়ারচর চেংগী নদীর উপর ৫০০ মিটার দীর্ঘ সেতু।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আরও বলেন, ‘ছোটবেলা থেকেই ট্রাফিক রুলস সম্পর্কে ছেলে-মেয়েদের শেখাতে হবে। যাতে তারা এ বিষয়ে সচেতন হতে পারে। পথচারীরা সতর্ক থাকলে সড়ক দুর্ঘটনা কম হবে। মোবাইল কানে নিয়ে সড়ক পার হওয়া যাবে না।’ 

কিউটিভি/অনিমা/১২ই জানুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/দুপুর ১২:৩৬

▎সর্বশেষ

ad