ব্রেকিং নিউজ
দর্শনই মানুষকে অন্য প্রাণী থেকে আলাদা করে হত্যা মামলা থেকে বাঁচতে দেশ ছাড়তে মরিয়া আলোচিত এসপি হুমায়ুন ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল গাজী নজরুলের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা চালকের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: ইসি আনোয়ারুল আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ পোশাক শিল্পের বিকাশে যা প্রয়োজন, সরকার তাই করবে : প্রধানমন্ত্রী যেকোনো সময় ইসরায়েলে হামলা, হিজবুল্লাহকে প্রস্তুত থাকতে বললো ইরান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম সরকারের প্রধান লক্ষ্য মানুষের কল্যাণ নিশ্চিত করা : স্বরাষ্ট্রমন্ত্রী

চাকরি ছাড়ায় কর্মীকে ২২৭ কেজি কয়েন দিয়ে বেতন দিলেন মালিক!

admin | আপডেট: ১২ জানুয়ারী ২০২২ - ১২:৩৩:২৩ পিএম

আন্তর্জাতিক ডেস্ক :  যুক্তরাষ্ট্রের জর্জিয়ায় চাকরি ছেড়ে দেয়া এক কর্মীর বেতন ২২৭ কেজি কয়েন দিয়ে বেতন পরিশোধ করেছেন একটি প্রতিষ্ঠানের মালিক। কিন্তু, সম্পূর্ণ বেতন পরিশোধ না করার অভিযোগে বসের বিরুদ্ধে পাল্টা মামলা করেছেন ওই কর্মী। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমেও ঝড় তুলেছে ঘটনাটি। 

ব্রিটিশ গণমাধ্যম ডেইলি মিরর জানায়, জর্জিয়ার “ওকে ওয়াকার অটোওয়ার্কস” কারখানার মালিক মাইলস ওয়াকার চাকরি ছেড়ে দেওয়ায় অ্যান্ড্রিয়াজ ফ্লেটেন নামে এক কর্মীকে মোট ৯১,৫০০টি কয়েন দিয়ে বেতন পরিশোধ করেছেন। শুধু তাই নয়, কয়েনের সঙ্গে ওই কর্মীকে অপ্রীতিকর ভাষায় লেখা একটি চিরকুটও দিয়েছেন তিনি।

জানা গেছে, মালিক মাইলস ওয়াকারের সঙ্গে সম্পর্ক তিক্ততার চরম পর্যায়ে পৌঁছে যাওয়ায় চাকরি ছাড়ার সিদ্ধান্ত নেন অ্যান্ড্রিয়াচজ। এ সময় অ্যান্ড্রিয়াজ তার বেতনের ৯১৫ ডলার (প্রায় ৮০ হাজার টাকা) পরিশোধের দাবি জানালে ক্ষুদ্ধ মাইলস ৯১,৫০০টি কয়েনে বেতনের অর্থ পরিশোধ করেন।

এদিকে, সামাজিক যোগাযোগ মাধ্যমে এই ঘটনার ছবি শেয়ার করে অ্যান্ড্রিয়াজ অভিযোগ করেছেন, সব কয়েন গুনে শেষ করতে তার সাত ঘণ্টা সময় লেগেছে, অথচ তাকে বেতনের পুরো অর্থ দেওয়া হয়নি।

কিউটিভি/অনিমা/১২ই জানুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/দুপুর ১২:৩৩

▎সর্বশেষ

ad