ব্রেকিং নিউজ
ইরানের প্রতিরক্ষামন্ত্রী নাসিরজাদেহ ও গার্ড কমান্ডার পাকপুর নিহতের দাবি আমাদের কাজগুলো যেন মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য হয়: প্রধানমন্ত্রী মক্কা-মদিনায় আটকা পড়েছেন হাজারো বাংলাদেশি ইরানে হামলার জেরে উত্তপ্ত মধ্যপ্রাচ্য, বদলে যেতে পারে বিশ্ব অর্থনীতি ইরানের বালিকা বিদ্যালয়ে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৫৩ পুলিশের শীর্ষ পদে আলোচনাঃ আইজিপি পদে আলী হোসেন ফকির আলোচনার শীর্ষে গণতান্ত্রিক বাংলাদেশের অগ্রযাত্রায় পাশে থাকবে ভারত: হাইকমিশনার ইউনূস সেন্টারে ফিরলেন ড. ইউনূস বৃহস্পতিবার বইমেলা উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী, দেবেন একুশে পদক ১৪ লাখ বাংলাদেশির ভিসা ইস্যু করা হয়েছে : সৌদি রাষ্ট্রদূত

সিনহা হত্যা: জানুয়ারিতেই হতে পারে মামলার রায়

admin | আপডেট: ১১ জানুয়ারী ২০২২ - ১২:১৮:৫৮ পিএম

ডেস্ক নিউজ :  অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যা মামলায় তৃতীয় দিনের যুক্তিতর্ক শুরু হয়েছে। তবে, এ মাসের শেষের দিকে মামলার রায় আশা করছেন রাষ্ট্রপক্ষের কৌঁসুলি।

মঙ্গলবার সকাল সোয়া ১০টায় কক্সবাজার জেলা ও দায়রা জজ মোহাম্মদ ইসমাঈলের আদালতে এ যুক্তিতর্ক শুরু হয়। যুক্তিতর্ক চলবে আগামীকাল ১২ জানুয়ারি পর্যন্ত।

মামলার যুক্তিতর্ক উপস্থাপনকে কেন্দ্র করে সকাল সাড়ে ৯টায় মামলায় অভিযুক্ত ১৫ আসামিকে কড়া নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে আদালতে আনা হয়।

গত ২০২১ সালের ৭ ডিসেম্বর সম্পন্ন হয় আসামিদের আত্মপক্ষ সমর্থন করে দেওয়া সাফাই সাক্ষ্য। ওইদিনই বিচারক টানা চারদিন যুক্তিতর্কের দিন ধার্য করেন।

চলতি মাসের শেষের দিকে মামলার রায় আশা করছেন রাষ্ট্রপক্ষের কৌঁসুলি ফরিদুল আলম। তিনি বলেন, ‘মঙ্গলবার শুরুতে আসামি লিয়াকতের আইনজীবী অসমাপ্ত যুক্তিতর্ক শুরু করবেন। এরপর যুক্তিতর্ক উপস্থাপন করবেন বরখাস্ত ওসি প্রদীপের আইনজীবী। পরে রাষ্ট্রপক্ষে তাদের যুক্তি খণ্ডন করবো আমি। এ মাসের শেষের দিকে আমরা মামলার রায় আশা করতে পারি।’

প্রসঙ্গত, ২০২০ সালের ৩১ জুলাই রাতে টেকনাফ মেরিন ড্রাইভ সড়কের শামলাপুর তল্লাশিচৌকিতে পুলিশের গুলিতে নিহত হন অবসরপ্রাপ্ত মেজর সিনহা মো. রাশেদ খান। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে তিনটি মামলা করে।

ঘটনার পাঁচ দিন পর অর্থাৎ ৫ আগস্ট কক্সবাজার আদালতে টেকনাফ থানার বহিষ্কৃত ওসি প্রদীপ কুমার দাশ, বাহারছড়া তদন্ত কেন্দ্রের পরিদর্শক লিয়াকত আলীসহ ৯ পুলিশের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন সিনহার বড় বোন শারমিন শাহরিয়া ফেরদৌস। 

চারটি মামলার তদন্তের দায়িত্ব পায় র‌্যাব। ২০২০ সালের ১৩ ডিসেম্বর ওসি প্রদীপ কুমার দাশসহ ১৫ জনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দেন তদন্তকারী কর্মকর্তা ও র‌্যাব-১৫ কক্সবাজারের তৎকালীন জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার মোহাম্মদ খাইরুল ইসলাম।

কিউটিভি/অনিমা/১১ই জানুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/ দুপুর ১২:১৮

▎সর্বশেষ

ad