ব্রেকিং নিউজ
হামের উপসর্গে ২৪ ঘণ্টায় ৪ শিশুর মৃত্যু, আক্রান্ত ১১৭৪ জাতি গঠনে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিনিয়োগ শিশুর শিক্ষা ও স্বাস্থ্য : প্রধানমন্ত্রী ইরাকে আইআরজিসি’র গোপন সেল, মধ্যপ্রাচ্যের দেশগুলোতে হামলা যুক্তরাষ্ট্রে আর্জেন্টিনা সমর্থকদের গাড়িতে গুলি, নিহত ১ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে সংঘাতের শঙ্কা, দেশজুড়ে পুলিশের সতর্কতা রিজার্ভ চুরি মামলার খসড়া চার্জশিট নিয়ে প্রকাশিত তথ্য সিআইডির নয় সরকার ইতোমধ্যে অনেকগুলো অঘটন ঘটিয়েছে মধ্যপ্রাচ্য যুদ্ধে নিহতের সংখ্যা আসলে কত? সমঝোতার পর হরমুজ প্রণালি পাড়ি দিল ইরানের ১১ বাণিজ্যিক জাহাজ সেনাবাহিনী দেশের গণ্ডি পেরিয়ে বিশ্বপরিসরেও অবদান রাখছে : সেনাপ্রধান

‘আগামীকালই ঘুরে দাঁড়াবে বাংলাদেশ’

admin | আপডেট: ০৯ জানুয়ারী ২০২২ - ০৯:২৮:৫২ পিএম

ডেস্ক নিউজ : মাউন্ট মঙ্গানুই টেস্ট জিতে নিউজিল্যান্ডে ইতিহাস গড়েছে বাংলাদেশ দল। তবে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টের প্রথম দিনে বাংলাদেশি বোলারদের পাত্তাই দেয়নি স্বাগতিক নিউজিল্যান্ড। ক্রাইস্টচার্চের হেগলি ওভালে টস হেরে ব্যাটিংয়ে নেমে উড়ন্ত সূচনা করে নিউজিল্যান্ড। উদ্বোধনী জুটিতে উইলি ইয়াংকে সঙ্গে নিয়ে ৩৭ ওভারে ১৪৮ রানের জুটি গড়েন অধিনায়ক টম ল্যাথাম।  কিউইদের উদ্বোধনী জুটি ভাঙ্গেন তরুণ পেসার মোহাম্মদ শরিফুল। তার শিকার হয়ে সাজঘরে ফেরার আগেই ৫টি বাউন্ডারির সাহায্যে ৫৪ রান করেন উইলি ইয়াং। 

এরপর তিন নম্বর পজিশনে ব্যাটিংয়ে নামা ডেভন কনওয়েকে সঙ্গে নিয়ে ২০১ রানের অবিচ্ছিন্ন জুটি গড়েন ওপেনার টম ল্যাথাম। এই জুটিতেই ৬৩তম টেস্টে ১৩তম সেঞ্চুরি তুলে নিয়ে ক্যারিয়ারের দ্বিতীয় ডাবল সেঞ্চুরির পথে এই ওপেনার। প্রথম দিনের খেলা শেষে নিউজিল্যান্ডের সংগ্রহ ১ উইকেটে ৩৪৯ রান। ১৮৬ ও ৯৯ রানে অপরাজিত আছেন টম ল্যাথাম ও ডেভন কনওয়ে।  সারাদিন ৯০ ওভার বল করে মাত্র ১ উইকেট শিকার করতে পেরেছে বাংলাদেশ দল। তারপরও বোলারদের সাফাই গাইলেন জাতীয় দলের বোলিং কোচ রঙ্গনা হেরাথ। 

শ্রীলংকার সাবেক এই তারকা স্পিনার বলেন, সত্যি কথা বলতে কি, দিনটা একেবারেই আমাদের ছিল না। তবে কৃতিত্ব দিতেই হবে দুই নিউজিল্যান্ড ব্যাটসম্যান টম ল্যাথাম আর ডেভন কনওয়েকে। তারা দারুণ ব্যাটিং করেছেন। লংকার সাবেক এই বাঁহাতি স্পিনার আরও বলেন, বাংলাদেশি পেসাররা নিজেদের শতভাগ উজাড় করে দিয়েছে। স্পিনাররাও তা–ই করেছে। আমি মনে করি, আগামীকালই ঘুরে দাঁড়াবে বাংলাদেশি বোলাররা। তারা নিজেদের সেরাটাই দেবে। 

 

 

কিউটিভি/আয়শা/৯ই জানুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/রাত ৯:২৭

▎সর্বশেষ

ad