ব্রেকিং নিউজ
হামের উপসর্গে ২৪ ঘণ্টায় ৪ শিশুর মৃত্যু, আক্রান্ত ১১৭৪ জাতি গঠনে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিনিয়োগ শিশুর শিক্ষা ও স্বাস্থ্য : প্রধানমন্ত্রী ইরাকে আইআরজিসি’র গোপন সেল, মধ্যপ্রাচ্যের দেশগুলোতে হামলা যুক্তরাষ্ট্রে আর্জেন্টিনা সমর্থকদের গাড়িতে গুলি, নিহত ১ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে সংঘাতের শঙ্কা, দেশজুড়ে পুলিশের সতর্কতা রিজার্ভ চুরি মামলার খসড়া চার্জশিট নিয়ে প্রকাশিত তথ্য সিআইডির নয় সরকার ইতোমধ্যে অনেকগুলো অঘটন ঘটিয়েছে মধ্যপ্রাচ্য যুদ্ধে নিহতের সংখ্যা আসলে কত? সমঝোতার পর হরমুজ প্রণালি পাড়ি দিল ইরানের ১১ বাণিজ্যিক জাহাজ সেনাবাহিনী দেশের গণ্ডি পেরিয়ে বিশ্বপরিসরেও অবদান রাখছে : সেনাপ্রধান

ধোনিকে নিয়ে ট্রল করল কেকেআর, টুইটারে সমালোচনার ঝড়

admin | আপডেট: ০৯ জানুয়ারী ২০২২ - ০৮:২৫:০৪ পিএম

ডেস্ক নিউজ : চতুর্থ অ্যাশেজের পঞ্চম দিনে ৯ উইকেট হারিয়েও ইংল্যান্ড রুদ্ধশ্বাস টেস্ট ড্র করেছে সিডনিতে। আর এই টেস্টে ইংল্যান্ডের বিরুদ্ধে অস্ট্রেলিয়ার ফিল্ডিং সাজানো কলকাতা নাইট রাইডার্সকে মনে করিয়েছে ২০১৬ সালে তাদের সঙ্গে রাইজিং পুনে সুপারজায়েন্টস আইপিএল ম্যাচের কথা! এদিন ইংল্যান্ডের দুই সেরা বোলার জেমস অ্যান্ডারসন ও স্টুয়ার্ট ব্রড ব্যাট হাতে টানা ২ ওভার দুর্গ আগলে রাখলে টেস্ট বাঁচান। ১২ বল বাকি থাকতে ইংল্যান্ডের ৯ উইকেট চলে যায়। সেখান থেকে অ্যান্ডারসন-ব্রড খেলা ঘুরিয়ে দেন। শেষ উইকেটের জন্য অস্ট্রেলিয়া মরিয়া হয়েছিল। ন্যাথান লায়নের ওভারে একেবারে ক্লোজ ক্যাচিং পজিশনে ফিল্ডিং সাজানো হয়।

২০১৬ আইপিএলে গৌতম গম্ভীর এরকম ফিল্ডিং সাজান মেহেন্দ্র সিং ধোনির জন্য। পীযূষ চাওলাকে বল দিয়ে ধোনির উইকেট তুলে নিতে চেয়েছিলেন কেকেআর দলপতি গৌতম গম্ভীর। এই ম্যাচে ধোনির দল আট উইকেটে হেরে প্লে-অফ থেকে ছিটকে গিয়েছিল। ধোনি ওই ম্যাচে ২২ বলে ৮ রান করেন। সেই ম্যাচের কথা মনে করিয়ে কেকেআর এদিন টুইটারে লেখে,  ‘টেস্ট ক্রিকেটের এই মুহূর্ত মনে করিয়ে দিল টি-২০ মাস্টার স্ট্রোকের কথা।’এরপরেই ধোনির ভক্তরা টুইটারে প্রতিক্রিয়া জানাতে থাকে।

kalerkantho

কমেন্ট বক্সে একজন মনে করিয়ে দিলেন, ওই ম্যাচে শূন্য রানে আউট হয়েছিলেন গৌতম গম্ভীর। কেকেআরের পেইজের অ্যাডমিনকে দুয়ে দিচ্ছেন অনেকেই। এক সময় নাইট রাইডার্সের মালিক শাহরুখ খান বলেছিলেন, নিজের পায়জামা বিক্রি করেও হলেও ধোনিকে নিলামে কিনতে চান। অনেকে বলিউড বাদশার সেই মন্তব্যটিও মনে করিয়ে দিচ্ছেন।

 

 

কিউটিভি/আয়শা/৯ই জানুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/রাত ৮:২২

▎সর্বশেষ

ad