ব্রেকিং নিউজ
টেস্ট বাবদ চিকিৎসকরা বছরে কমিশন পান ১৮৬১ কোটি টাকা রংপুর রেঞ্জে কুইক রেসপন্স টিম এর বিশেষ অভিযানে ১৬৭ জন গ্রেফতার ডুপডা’র নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত ২৪ ঘণ্টায় রংপুর রেঞ্জের ৭ জেলায় ৪১ জন গ্রেফতার কুড়িগ্রামে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা গ্রেফতার শেখ হাসিনার পাসপোর্ট চাওয়াটা রাজনৈতিক স্ট্যান্টবাজি: চিফ প্রসিকিউটর খালেদা জিয়ার প্রথম মৃত্যুবার্ষিকীতে ব্যাপক আয়োজন’ করছে বিএনপি রংপুরে আইজিপির উদ্যোগে প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের উদ্বোধন আইজিপির বক্তব্যকে সময়োপযোগী ও সঠিক বলল পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন ‘ক্রসফায়ার’ নিয়ে আইজিপি’র বক্তব্যের ভুল ব্যাখ্যা দেয়া হচ্ছে

হেলিকপ্টারে চড়ে শ্বশুরবাড়ি গেলেন মিম

admin | আপডেট: ০৯ জানুয়ারী ২০২২ - ০১:২৯:২০ পিএম

বিনোদন ডেস্ক : হেলিকপ্টারে চেপে শ্বশুরবাড়ি গেলেন জনপ্রিয় অভিনেত্রী বিদ্যা সিনহা মিম। মঙ্গলবার ব্যাংক কর্মকর্তা সনি পোদ্দারের সঙ্গে ঢাকার একটি পাঁচ তারকা হোটেলে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন। আনুষ্ঠানিকতার পর শুক্রবার শ্বশুরবাড়ি কুমিল্লায় ছিল বিবাহোত্তর অনুষ্ঠান। সেখানেই হেলিকপ্টারে যান তিনি।

এসময় মিমের বাবা অধ্যাপক বীরেন্দ্রনাথ সাহা, মা ছবি সাহা, একমাত্র ছোট বোন প্রজ্ঞা সিনহা, মামা, মামাতো বোন সহ আরো কয়েকজন সঙ্গে ছিলেন।

দিনটি স্মরণীয় করে রাখতেই হেলিকপ্টার যোগে শ্বশুরবাড়ি যান মিম।

তা জানিয়ে গণমাধ্যমে অভিনেত্রী বলেন, ‘‘শ্বশুরবাড়িতে সংবর্ধনা অনুষ্ঠানে যাব আর তা স্মরণীয় করে রাখব না, তা তো হতে পারে না! দিনটি স্মরণীয় করে রাখতেই হেলিকপ্টারে গিয়েছি। পেশাগতজীবনে দেশের নানা প্রান্তে হেলিকপ্টারে চড়ে গিয়েছি। কিন্তু এবারের যাওয়ার অনুভূতিটা ছিল অন্যরকম।’’

গত ৪ জানুয়ারি রাজধানীর রেডিসন ব্লু হোটেলে বসেছিল মিমের বিয়ের আসর। জানা যায়, সনাতন ধর্মরীতি অনুযায়ী বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

কিউটিভি/অনিমা/৯ই জানুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/দুপুর ১:২৯

▎সর্বশেষ

ad