ব্রেকিং নিউজ
সমঝোতার পর হরমুজ প্রণালি পাড়ি দিল ইরানের ১১ বাণিজ্যিক জাহাজ সেনাবাহিনী দেশের গণ্ডি পেরিয়ে বিশ্বপরিসরেও অবদান রাখছে : সেনাপ্রধান নিরাপত্তার ঘেরাটোপ যেন সরকার প্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেয় : প্রধানমন্ত্রী রিজার্ভ চুরির মামলার খসড়া চার্জশিট: আতিউরসহ অভিযুক্ত ৬৪ জন সংসদের অধিবেশন শুরু শরীরে নেই পোশাক, ব্রাজিলীয় সুন্দরীর কান্ড কানাডায় মুখোমুখি ঘানা ও পানামা বিশ্ব সংবাদ ইরান চুক্তিতে বিশ্ববাজারে উচ্ছ্বাস: ট্রাম্প যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি বাংলাদেশের অবস্থান শক্তিশালী করতে ভূমিকা রাখবে: পররাষ্ট্রমন্ত্রী ‘সুগন্ধি আসছে’ সন্দেহে মৃত্যুর ১৮ দিন পর তরুণীর কবর খুঁড়লেন স্বজনরা

সপরিবারে করোনা আক্রান্ত ঋতুপর্ণা সেনগুপ্ত

admin | আপডেট: ০৮ জানুয়ারী ২০২২ - ১২:৫৩:০২ পিএম

বিনাদন ডেস্ক :  করোনাভাইরাস যেন টালিপাড়ায় এক মূর্তিমান আতঙ্কের নাম! এবার এই ভাইরাসে আক্রান্তের দলে যুক্ত হলেন টালিউডের জনপ্রিয় অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত। 

দার্জিলিংয়ে পরিচালক অতনু বসুর ‘অচেনা উত্তম’ সিনেমার শুট করতে গিয়েছিলেন তিনি। শীতের দার্জিলিং উপভোগ করার জন্য পরিবারের সবাইকে নিয়ে গিয়েছিলেন তিনি। ফিরে এসে ঠাণ্ডা লাগে সকলের। পরীক্ষা করে দেখা যায় তার স্বামী ‘সঞ্জয়’ ছাড়া সকলের পরীক্ষার ফল পজিটিভ।

ঋতুপর্ণা গণমাধ্যমে বললেন, ‘‘দার্জিলিং থেকে ফিরে বিজ্ঞাপনের কাজ ছিল। তার পরেই ঠাণ্ডা লাগে। পরীক্ষা করে সংক্রমণ ধরা পড়ে। আমরা বাড়ির সবচেয়ে উঁচু তলায় নিজেদের বন্দি করেছি।’’

টলিপাড়ায় করোনা সংক্রমণের তালিকা বেড়েই চলেছে। এই তালিকায় রাজ-শুভশ্রী থেকে মিমি চক্রবর্তী, দেব-রুক্মিণী, ঋদ্ধি সেন, রুদ্রনীল ঘোষ, শ্রীজাত সহ আরো অনেকেই রয়েছেন।

সূত্র: আনন্দবাজার পত্রিকা

 

কিউটিভি/অনিমা/৮ই জানুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/দুপুর ১২:৫২

▎সর্বশেষ

ad