ব্রেকিং নিউজ
যেকোনো সময় ইসরায়েলে হামলা, হিজবুল্লাহকে প্রস্তুত থাকতে বললো ইরান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম সরকারের প্রধান লক্ষ্য মানুষের কল্যাণ নিশ্চিত করা : স্বরাষ্ট্রমন্ত্রী ইট উৎপাদনে পরিবেশবান্ধব বিকল্প প্রযুক্তি ব্যবহারের ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর চীনের সাথে বাংলাদেশের সম্পর্ক অবিচ্ছেদ্য : মির্জা ফখরুল শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ খতিয়ে দেখছে ভারত: জয়সওয়াল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হত্যাকারী মোজাফফর সেনা হেফাজতে এক সপ্তাহে বিশ্বে তেলের দাম বাড়ল ১২ শতাংশ যুক্তরাষ্ট্রকে চ্যালেঞ্জ করতে চীনের নতুন ‘এআই জোট’ দাপুটে জয়ে সিরিজে সমতা ফেরাল বাংলাদেশ

ভারতে একই ফ্লাইটের ১২৫ যাত্রীর করোনা শনাক্ত

admin | আপডেট: ০৬ জানুয়ারী ২০২২ - ০৮:৫৬:১৩ পিএম

আন্তর্জাতিক ডেস্ক : ইতালির মিলান থেকে ভারতের পাঞ্জাবের অমৃতসরে আসা চার্টার্ড ফ্লাইটের ১৭৯ জন যাত্রীর মধ্যে ১২৫ জনের করোনা শনাক্ত হয়েছে। পরে তাদের কোয়ারেন্টাইনে পাঠায় রাজ্য সরকার। আজ বৃহস্পতিবার বিকালে এই ঘটনা ঘটে। বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছেন, আজ দুপুর দেড়টার দিকে বিমানটি ১৭৯ জন যাত্রী নিয়ে অমৃতসরে পৌঁছায়। তবে মাঝে  জর্জিয়ার তিবিলিসিতে যান্ত্রিক ত্রুটির কারণে যাত্রা বিরতি নেয় বিমানটি।

ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্দেশিকা অনুযায়ী, ইতালি ওমিক্রনের জন্য ‘উচ্চ ঝুঁকিপূর্ণ দেশ’-এর তালিকায় থাকার কারণে অমৃতসরে আসা সব প্রাপ্তবয়স্ক যাত্রীর আরটি-পিসিআর পরীক্ষা করানো হয়েছিল। প্রসঙ্গত, ওমিক্রন সংক্রমণের নিরিখে ‘ঝুঁকিতে থাকা দেশগুলো’ থেকে আসা যাত্রীদের বিমানবন্দরে নামার সঙ্গে সঙ্গে বাধ্যতামূলক করোনা পরীক্ষা করাতে হবে। এই পরীক্ষায় কারও পজিটিভ ধরা পড়লে তাকে কোয়ারেন্টাইনে যেতে হবে। তার নিয়ম অনুযায়ী চিকিৎসা চলবে। ওমিক্রন চিহ্নিতকরণের জন্য নমুনায় জিনের বিন্যাসও পরীক্ষা করে দেখা হবে।

বিমান ওঠার ৭২ ঘণ্টা আগে কোভিড পরীক্ষা করালেও ভারতে নামার পর ফের পরীক্ষা করা হবে। যে যাত্রীদের পরীক্ষার ফল নেগেটিভ হবে তাদেরও সাত দিন কোয়ারেন্টাইনে থাকতে হবে। আট দিনের মাথায় তাদের ফের কোভিড পরীক্ষা করানো হবে। ঝুঁকির বাইরের দেশগুলো থেকে বিমানে আসা যাত্রীদের পাঁচ শতাংশকে টেস্ট করানো হবে।

 

 

কিউটিভি/আয়শা/৬ই জানুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/রাত ৮:৫২

▎সর্বশেষ

ad