ব্রেকিং নিউজ
এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে সালাহউদ্দিন আহমেদ রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী মির্জা ফখরুল কুড়িগ্রামে শহিদমিনার শাপলা চত্বর ভেঙে সংকুচিত করায় জনমনে ক্ষোভ দর্শনই মানুষকে অন্য প্রাণী থেকে আলাদা করে হত্যা মামলা থেকে বাঁচতে দেশ ছাড়তে মরিয়া আলোচিত এসপি হুমায়ুন ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল গাজী নজরুলের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা চালকের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: ইসি আনোয়ারুল আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ পোশাক শিল্পের বিকাশে যা প্রয়োজন, সরকার তাই করবে : প্রধানমন্ত্রী

হানিফের আসনে জামানত হারালেন ৩ নৌকার মাঝি

admin | আপডেট: ০৬ জানুয়ারী ২০২২ - ০৪:৩৯:৩৫ পিএম

ডেস্ক নিউজ : পঞ্চম ধাপের নির্বাচনে কুষ্টিয়া সদর উপজেলার ১১ ইউনিয়নের মধ্যে নৌকাপ্রার্থী হেরেছে ১০ ইউপিতে। তবে এবার এড়ানো গেল না লজ্জা। ১১ ইউপির মধ্যে জামানত হারিয়েছেন তিন নৌকাপ্রার্থী। এছাড়াও দুই স্বতন্ত্র প্রার্থী জামানত হারিয়েছেন। এই আসনে নির্বাচিত সংসদ সদস্য আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবল আলম হানিফ। তার আসনে নৌকার এমন পরাজয় এবং প্রার্থীর জামানত হারানো নিয়ে চলছে সমালোচনা। তবে কঠোর নিরাপত্তা ও সুষ্ঠু ভোটগ্রহণ সম্পন্ন হওয়ায় নির্বাচনে অংশগ্রহণকারীরা খুশি।

জামানত হারানো নৌকার মাঝিরা হলেন- বটতৈল ইউনিয়নের মোমিন মন্ডল। প্রদত্ত ২০ হাজার ৪২৫ ভোটের মধ্যে তিনি মাত্র ১১৪ ভোট পেয়েছেন। আলামপুর ইউনিয়নের আব্দুল হান্নান ১৭ হাজার ৯৪৩ ভোটের মধ্যে ১৭৭ ভোট পেয়েছেন। হরিপুর ইউনিয়নের নৌকার প্রার্থী সম্পা মাহামুদ প্রদত্ত ১৮ হাজার ৮৬৪ ভোটের মধ্যে মাত্র ২৩২ ভোট পেয়েছেন।

এ ছাড়া বাংলাদেশ চালকল মালিক সমিতির সভাপতি বিশিষ্ট চাল ব্যবসায়ী আব্দুর রশিদ আইলচারা ইউনিয়নে সতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিয়ে ১৩ হাজার ৯৭১ ভোটের মধ্যে মাত্র ৪ ভোট পেয়েছেন। একই ইউনিয়নে প্রতিদ্বন্দ্বী তার অপর ভাই আব্দুল লতিফ ৩ ভোট পেয়ে জামানত হারিয়েছেন। তবে তাদের আরেক ভাই সিদ্দিকুর রহমান এই ইউনিয়নের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। নির্বাচনের বেসরকারি এই ফলাফলের ব্যাপারে জামানত হারানো নেতৃবৃন্দ কোনো মন্তব্য করতে রাজী হননি।

 

 

কিউটিভি/আয়শা/৬ই জানুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/বিকাল ৪:৩৭

▎সর্বশেষ

ad