ব্রেকিং নিউজ
হত্যা মামলা থেকে বাঁচতে দেশ ছাড়তে মরিয়া আলোচিত এসপি হুমায়ুন ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল গাজী নজরুলের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা চালকের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: ইসি আনোয়ারুল আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ পোশাক শিল্পের বিকাশে যা প্রয়োজন, সরকার তাই করবে : প্রধানমন্ত্রী যেকোনো সময় ইসরায়েলে হামলা, হিজবুল্লাহকে প্রস্তুত থাকতে বললো ইরান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম সরকারের প্রধান লক্ষ্য মানুষের কল্যাণ নিশ্চিত করা : স্বরাষ্ট্রমন্ত্রী ইট উৎপাদনে পরিবেশবান্ধব বিকল্প প্রযুক্তি ব্যবহারের ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর

বয়স নিয়ে বিড়ম্বনায় মিস ইউনিভার্স লারা দত্ত!

admin | আপডেট: ০৬ জানুয়ারী ২০২২ - ০৩:১৪:৩৩ পিএম

বিনোদন ডেস্ক : মিস ইউনিভার্স হয়ে ভারতের মুখ উজ্জ্বল করেছিলেন এক সময়। গ্ল্যামার তাকে ঘিরে রাখত। সময় থেমে থাকে না। লারা দত্তের বর্তমান বয়স ৪৩ বছর। আর এই বয়সের কারণেই নাকি মিস ইউনিভার্সকেও শুনতে হচ্ছে কটাক্ষ। ক্যামেরার সামনে এসে খোলাখুলি এ নিয়ে কথা বললেন তিনি।

লারা জানিয়েছেন, অভিনেত্রীর বয়স বাড়লেই বলিউড ইন্ডাস্ট্রি সদয় হয় না আর। আভিজাত্যকে সঙ্গী করে বয়স বাড়াকে মানিয়ে নেওয়ার ইচ্ছের মুখে বাধা হয়ে দাঁড়ায় এই ইন্ডাস্ট্রিও। কমে যায় গুরুত্ব দেওয়ার স্বদিচ্ছা। শুধু কি ইন্ডাস্ট্রি? লারা জানিয়েছেন দর্শকের একটা বড় অংশের মুখ থেকেও শুনতে হয় একের পর এক কুৎসিত মন্তব্য। 

কেউ লেখেন, “আরে ও তো মোটা হয়ে গিয়েছে”। আবার কেউ লেখেন, “ও তো বুড়ি”। কাজল থেকে শুরু করে মাধুরী- সবাইকে এই কটাক্ষের শিকার হতে হয় বলেও লিখেছেন লারা। 

যদিও নীনা গুপ্তা, রত্না পাঠক শাহ যেভাবে নিজেদের কাজের মধ্যে দিয়ে আজও প্রমাণ করে চলেছেন তা লারার কাছে অনুপ্রেরণার বলে জানিয়েছেন তিনি।

৪০ বছরের পর কাজ করছেন লারা নিজেও। সম্প্রতি তাকে দেখা গেছে ‘বেল বটম’ সিনেমাতে। দিনের পর দিন কটাক্ষ শুনতে কি তিনি ক্লান্ত?

লারা জানিয়েছেন, তার একটি উপকার হয়েছে। তিনি মিস ইউনিভার্স হয়েছিলেন বলেই সব সময় তাকে গ্ল্যামারাস দেখতে লাগতেই হবে দর্শকের এমন চাহিদার থেকে আজ তিনি মুক্ত। এই মুহূর্তে তিনি যে অন্য ধারার চরিত্রে অভিনয় করতে পারছেন, তাতেই তিনি আনন্দিত।

বেল বটমে লারার অভিনয় প্রশংসিত হয়েছিল। তবে অভিনয়ের থেকেও চর্চা হয়েছিল তার লুক ও তার প্রস্থেটিক মেকআপ নিয়ে। এই মুহূর্তে হাতেও রয়েছে বেশ কয়েকটি কাজ।

সূত্র: হিন্দুস্তান টাইমস

কিউটিভি/অনিমা/৬ই জানুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/বিকাল ৩:১৪

▎সর্বশেষ

ad