ব্রেকিং নিউজ
এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে সালাহউদ্দিন আহমেদ রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী মির্জা ফখরুল কুড়িগ্রামে শহিদমিনার শাপলা চত্বর ভেঙে সংকুচিত করায় জনমনে ক্ষোভ দর্শনই মানুষকে অন্য প্রাণী থেকে আলাদা করে হত্যা মামলা থেকে বাঁচতে দেশ ছাড়তে মরিয়া আলোচিত এসপি হুমায়ুন ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল গাজী নজরুলের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা চালকের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: ইসি আনোয়ারুল আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ পোশাক শিল্পের বিকাশে যা প্রয়োজন, সরকার তাই করবে : প্রধানমন্ত্রী

কিশোরী ধর্ষণের দায়ে স্বামীর যাবজ্জীবন, স্ত্রীর ৭ বছরের দণ্ড

admin | আপডেট: ০৬ জানুয়ারী ২০২২ - ১১:৩৬:১৯ এএম

ডেস্ক নিউজ : নড়াইল সদর উপজেলার বামনহাট এলাকায় কিশোরী (১২) ধর্ষণের দায়ে স্বামীর যাবজ্জীবন ও স্ত্রীর সাত বছরের কারাদণ্ডের আদেশ দিয়েছে আদালত। 

বুধবার (৫ জানুয়ারি) বিকেলে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক সানা মোঃ মাহরুফ হোসাইন এ আদেশ দেন।

এর মধ্যে বামনহাট গ্রামের লিয়াকত মোল্যা (৬৯)কে সশ্রম যাবজ্জীবন কারাদণ্ড ছাড়াও এক লাখ টাকা অর্থদণ্ড এবং এ অপকর্মে সহযোগিতা করার জন্য স্ত্রী সুফিয়া বেগম (৫৮)কে সাত বছরের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে। এছাড়া তাকে ১০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড আদেশ দিয়েছে আদালত।

মামলার বিবরণে জানা যায়, নড়াইল সদরের বামনহাট গ্রামে ১২ বছরের কিশোরীকে প্রতিবেশি চাচা লিয়াকত মোল্যা ধর্ষণ করেন। এ ঘটনায় স্বামী-স্ত্রীর নামে ২০২১ সালের ৬ মার্চ সদর থানায় মামলা দায়ের করা হয়। 

মামলা দায়েরের প্রায় সাত মাস আগে লিয়াকত ওই কিশোরীকে টাকার লোভ দেখিয়ে ঘরে নিয়ে ধর্ষণ করে। তাতে ওই কিশোরী গর্ভবতী হয়। এক পর্যায়ে ওই কিশোরী ঘটনাটি তার মা ও বোনকে জানায়। 
ভিকটিমের পরিবার পরবর্তীতে গ্রামের লোকজনকে জানালে তারা আইনের আশ্রয় নিতে বলেন। 

ভূক্তভোগী পরিবারের অজান্তে কিশোরীর গর্ভপাত ঘটানোর জন্য আসামি লিয়াকত মোল্যা তাকে ওষুধ খাওয়ালে ওই বছরের ৪ মার্চ সে অসুস্থ হয়ে পড়ে। এ অপকর্মে লিয়াকতের স্ত্রী সুফিয়া তাকে সহযোগিতা করেন। 

সাক্ষ্য-প্রমাণ শেষে আদালত এ রায় ঘোষণা করেন।

কিউটিভি/অনিমা/৬ই জানুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/সকাল ১১:৩৫

▎সর্বশেষ

ad