ব্রেকিং নিউজ
যেকোনো সময় ইসরায়েলে হামলা, হিজবুল্লাহকে প্রস্তুত থাকতে বললো ইরান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম সরকারের প্রধান লক্ষ্য মানুষের কল্যাণ নিশ্চিত করা : স্বরাষ্ট্রমন্ত্রী ইট উৎপাদনে পরিবেশবান্ধব বিকল্প প্রযুক্তি ব্যবহারের ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর চীনের সাথে বাংলাদেশের সম্পর্ক অবিচ্ছেদ্য : মির্জা ফখরুল শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ খতিয়ে দেখছে ভারত: জয়সওয়াল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হত্যাকারী মোজাফফর সেনা হেফাজতে এক সপ্তাহে বিশ্বে তেলের দাম বাড়ল ১২ শতাংশ যুক্তরাষ্ট্রকে চ্যালেঞ্জ করতে চীনের নতুন ‘এআই জোট’ দাপুটে জয়ে সিরিজে সমতা ফেরাল বাংলাদেশ

নিয়োগ বঞ্চিত ৫ জনকে সহকারী জজ হিসেবে নিয়োগের নির্দেশ

admin | আপডেট: ০৫ জানুয়ারী ২০২২ - ০৬:৫৮:০৯ পিএম

ডেস্ক নিউজ :  ১০ম বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস কমিশন (বিজেএস) পরীক্ষায় উত্তীর্ণ হয়েও নিয়োগ বঞ্চিত ৫ জনকে সহকারী জজ হিসেবে নিয়োগের নির্দেশ দিয়েছেন হাই কোর্ট।

এ সংক্রান্ত রিট আবেদনের পরিপ্রেক্ষিতে জারি করা রুলের শুনানি শেষে বিচারপতি মামনুন রহমান ও বিচারপতি খোন্দকার দিলীরুজ্জামান সমন্বয়ে গঠিত একটি হাইকোর্ট ডিভিশন বেঞ্চ আজ এই রায় দেন। 

ওই ৫ নিয়োগ প্রার্থী হলেন- আহসান হাবীব, আবদুল্লাহ আল হাসিব, সৈয়দ ইয়াসির আরাফাত, আমিনুল ইসলাম ও আবদুল্লাহ আল আমান।

আদালতে রিটের পক্ষে শুনানি করেন এডভোকেট ফয়জুল্লাহ ফয়েজ। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি এটর্নি জেনারেল অমিত দাশগুপ্ত।

এডভোকেট ফয়জুল্লাহ ফয়েজ সাংবাদিকদের বলেন, ১০ম বিজেএস-এর নিয়োগের জন্য বিজ্ঞাপন প্রকাশ করলে রিটকারীরা আবেদন করেন এবং যথারীতি লিখিত এবং মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ হলে বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশন তাদের নিয়োগের জন্য সুপারিশ করে। কিন্তু তাদের নিয়োগ দেয়া হয়নি। 

পরে ২০১৯ সালে আহসান হাবীব, আবদুল্লাহ আল হাসিব, সৈয়দ ইয়াসির আরাফাত, আমিনুল ইসলাম ও আবদুল্লাহ আল আমান নিয়োগ দেয়ার নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট করেন। প্রাথমিক শুনানি নিয়ে রুল জারি করেছিলেন আদালত। আজ ওই রুল যথাযথ ঘোষণা করে রায় দেন আদালত।

কিউটিভি/অনিমা/৫ই জানুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৬:৫৭

▎সর্বশেষ

ad