ব্রেকিং নিউজ
দর্শনই মানুষকে অন্য প্রাণী থেকে আলাদা করে হত্যা মামলা থেকে বাঁচতে দেশ ছাড়তে মরিয়া আলোচিত এসপি হুমায়ুন ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল গাজী নজরুলের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা চালকের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: ইসি আনোয়ারুল আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ পোশাক শিল্পের বিকাশে যা প্রয়োজন, সরকার তাই করবে : প্রধানমন্ত্রী যেকোনো সময় ইসরায়েলে হামলা, হিজবুল্লাহকে প্রস্তুত থাকতে বললো ইরান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম সরকারের প্রধান লক্ষ্য মানুষের কল্যাণ নিশ্চিত করা : স্বরাষ্ট্রমন্ত্রী

বউ খুঁজতে বিলবোর্ডে বিজ্ঞাপন!

admin | আপডেট: ০৫ জানুয়ারী ২০২২ - ০৩:১২:১২ পিএম

ডেস্ক নিউজ : বিয়ের জন্য মেয়ে খুঁজতে শেষ পর্যন্ত বিজ্ঞাপনী বিলবোর্ড টাঙালেন ব্রিটেনের এক তরুণ। বার্মিংহাম এবং লন্ডনে এই বিলবোর্ড টাঙিয়ে দেওয়ার পর অসংখ্য তরুণীর সাড়া পেয়েছেন মুহাম্মদ মালিক নামের ওই তরুণ। 

অভিনব এই বিলবোর্ড টাঙিয়েছেন ব্রিটেনের বার্মিংহামের বাসিন্দা মুহাম্মদ মালিক। তিনি বিলবোর্ডে সম্ভাব্য জীবনসঙ্গীকে বার্তা দিয়েছেন- ‘পরিবারের পছন্দের বিয়ে থেকে আমাকে বাঁচান।’

মালিক বলেন, ‘তিনি পারিবারিক পছন্দের বিয়ের ধারণার বিরোধী নন। কিন্তু প্রথমে নিজে থেকে কাউকে খুঁজে পাওয়ার চেষ্টা করছেন তিনি।’

লন্ডন-ভিত্তিক এই ব্যাংক পরামর্শক বিয়ের জন্য মেয়ে খুঁজলেও এতদিন পাননি। পরে নিজের বিয়ের জন্য মেয়ে খুঁজে পেতে একটি ওয়েবসাইট চালু করেন তিনি।

শনিবার বার্মিংহাম এবং লন্ডনে এই ওয়েবসাইটের ঠিকানাযুক্ত বিলবোর্ড টাঙানোর পর শত শত মেয়ের কাছ থেকে বিয়ের প্রস্তাবের বার্তা পেয়েছেন বলে জানিয়েছেন মুহাম্মদ মালিক।

তিনি বলেন, আমি এখন পর্যন্ত এসব বার্তা দেখার সময় পাইনি। এ জন্য আমার কিছু সময় দরকার। 

আগামী ১৪ জানুয়ারি পর্যন্ত এই বিলবোর্ড থাকবে বলে জানিয়েছেন পাকিস্তানি বংশোদ্ভূত এই ব্যাংক পরামর্শক। বিয়ের জন্য বিজ্ঞাপনী বিলবোর্ড তৈরিতে পরিবারের সদস্য এবং তার বাবা-মায়েরও সমর্থন আছে বলে জানিয়েছেন মালিক। তবে তার মাকে এই বিষয়ে রাজি করাতে সামান্য বেগ পোহাতে হয়েছে বলে জানিয়েছেন। তিনি বলেন, ‘আমার মাকে একটু বোঝাতে হয়েছিল।’

সূত্র: বিবিসি

কিউটিভি/অনিমা/৫ই জানুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/বিকাল ৩:১১

▎সর্বশেষ

ad