ব্রেকিং নিউজ
হত্যা মামলা থেকে বাঁচতে দেশ ছাড়তে মরিয়া আলোচিত এসপি হুমায়ুন ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল গাজী নজরুলের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা চালকের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: ইসি আনোয়ারুল আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ পোশাক শিল্পের বিকাশে যা প্রয়োজন, সরকার তাই করবে : প্রধানমন্ত্রী যেকোনো সময় ইসরায়েলে হামলা, হিজবুল্লাহকে প্রস্তুত থাকতে বললো ইরান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম সরকারের প্রধান লক্ষ্য মানুষের কল্যাণ নিশ্চিত করা : স্বরাষ্ট্রমন্ত্রী ইট উৎপাদনে পরিবেশবান্ধব বিকল্প প্রযুক্তি ব্যবহারের ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর

দেয়ালে দেয়ালে সিনেমার পোস্টার লাগাচ্ছেন পূজা-সিয়াম

admin | আপডেট: ০৫ জানুয়ারী ২০২২ - ১২:০০:৫৭ পিএম

বিনোদন ডেস্ক : ঢালিউডের জনপ্রিয় জুটি সিয়াম আহমেদ ও পূজা চেরির নতুন ছবি ‘শান’ মুক্তি পাচ্ছে আগামী ৭ জানুয়ারি। এর আগে ‘পোড়ামন টু’  ও ‘দহন’ সিনেমায় দেখা গেছে তাদের। ‌‘শান’ মুক্তির আগে পুরোদমে প্রচারণা চালাচ্ছে টিম। ছবির নায়ক-নায়িকাকে দেয়ালে দেয়ালে পোস্টার লাগাতেও দেখা গেছে।

‘শান’ ছবিতে সিয়ামকে একজন পুলিশ অফিসারের ভূমিকায় দেখা যাবে। পোস্টার লাগানো প্রসঙ্গে সিয়াম বললেন, ‘এটা আমার কাজেরই অংশ, আমি সিনেমার জন্য সবকিছু করতে ভালোবাসি।’

পূজা চেরি বলেন, ‘এই ছবির জন্য তিন বছর অপেক্ষা করেছি। আপনারা হলে আসুন, ছবিটি দেখুন। ভালো লাগলেও বলবেন, খারাপ লাগলেও বলবেন। আপনাদের প্রতিক্রিয়া দেখেই বুঝতো পারবো আসলে আপনাদের কী পছন্দ। ‘শান’ পছন্দ হলে হয়তো ‘শান টু’ও আসতে পারে।’

পুলিশি অ্যাকশন থ্রিলার ঘরানার এই সিনেমাটি নির্মাণ করেছেন তরুণ নির্মাতা এম রাহিম। গল্প লিখেছেন আজাদ খান, চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন নাজিম উদ দৌলা। এতে আরও অভিনয় করেছেন তাসকিন রহমান, অরুণা বিশ্বাস, চম্পা, হাসান ইমাম, মুরাদ পারভেজ, ডন প্রমুখ। ছবিটি পরিবেশনায় আছে জাজ মাল্টিমিডিয়া।

কিউটিভি/অনিমা/৫ই জানুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/দুপুর ১২:০০

▎সর্বশেষ

ad