ব্রেকিং নিউজ
ইরানের প্রতিরক্ষামন্ত্রী নাসিরজাদেহ ও গার্ড কমান্ডার পাকপুর নিহতের দাবি আমাদের কাজগুলো যেন মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য হয়: প্রধানমন্ত্রী মক্কা-মদিনায় আটকা পড়েছেন হাজারো বাংলাদেশি ইরানে হামলার জেরে উত্তপ্ত মধ্যপ্রাচ্য, বদলে যেতে পারে বিশ্ব অর্থনীতি ইরানের বালিকা বিদ্যালয়ে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৫৩ পুলিশের শীর্ষ পদে আলোচনাঃ আইজিপি পদে আলী হোসেন ফকির আলোচনার শীর্ষে গণতান্ত্রিক বাংলাদেশের অগ্রযাত্রায় পাশে থাকবে ভারত: হাইকমিশনার ইউনূস সেন্টারে ফিরলেন ড. ইউনূস বৃহস্পতিবার বইমেলা উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী, দেবেন একুশে পদক ১৪ লাখ বাংলাদেশির ভিসা ইস্যু করা হয়েছে : সৌদি রাষ্ট্রদূত

গাজায় বিমান হামলা চালিয়েছে ইসরায়েল

admin | আপডেট: ০২ জানুয়ারী ২০২২ - ০১:১১:২৪ পিএম

আন্তর্জাতিক ডেস্ক : ইসরায়েলি সেনাবাহিনীর দাবি, রবিবার তারা গাজা উপত্যকায় জঙ্গিদের টার্গেট করে বিমান হামলা চালিয়েছে। হামাস নিয়ন্ত্রিত এলাকা থেকে রকেট হামলার এক দিন পর তারা বিমান হামলা চালিয়েছে বলে দাবি উঠেছে।

গাজা উপত্যকার বাসিন্দা খান ইউনুস একটি ভিডিও ধারণ করেছেন। ওই ভিডিওতে দেখা যায়, তিনবার বড় ধরনের বিস্ফোরণ ঘটছে গাজা উপত্যকায়। ওই ভিডিওতে যুদ্ধবিমান উড়ে যাওয়ার শব্দও শোনা যায়। যদিও এ ঘটনায় হতাহতের খবর পাওয়া যায়নি।

ইসরায়েলি সেনাবাহিনীর দাবি, হামাসের রকেট উৎপাদন কেন্দ্র এবং একটি সামরিক স্থাপনা লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। গাজা থেকে যে কোনো ধরনের চালানো সহিংসতার পেছনে হামাসের হাত রয়েছে বলেও দাবি ইসরায়েলি বাহিনীর।

জানা গেছে, গত শনিবার গাজা থেকে দুটি রকেট নিক্ষেপ করা হয় ইসরায়েলি ভূখণ্ডে। যদিও ইসরায়েলের ঠিক কী ক্ষতি হয়েছে ওই রকেট হামলায়, তার জানা যায়নি। এ ঘটনায় হতাহতের ব্যাপারে ইসরায়েলি বাহিনীও কিছু বলেনি।

সেপ্টেম্বরের বিচ্ছিন্ন একটি ঘটনা ছাড়া, গত বছরের মে মাসে ইসরায়েল এবং হামাসের মধ্যে ১১ দিনের যুদ্ধের অবসানের পর থেকে কোনো আন্তঃসীমান্ত রকেট নিক্ষেপের ঘটনা জানা যায়নি।
সূত্র: সিবিএস নিউজ।

 

 

কিউটিভি/রেশমা/২রা জানুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/দুপুর ১:১১

▎সর্বশেষ

ad