দুর্গাপুরে বিএনপি‘র আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল

Ayesha Siddika | আপডেট: ২৮ ফেব্রুয়ারী ২০২৬ - ১২:৪৩:৪০ এএম

তোবারক হোসেন খোকন দুর্গাপুর (নেত্রকেনা) প্রতিনিধি : নেত্রকোনার দুর্গাপুরে উপজেলা বিএনপি ও পৌর বিএনপির আয়োজনে এক আলোচনা সভা, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৭ ফেব্রুয়ারী) সন্ধ্যায় সুসঙ্গ সরকারি কলেজ মাঠে সর্বস্তরের অংশগ্রহনে এ মাহফিল অনুষ্ঠিত হয়।

এ সময় উপজেলা ও পৌর বিএনপি এবং তাঁর অঙ্গ সহযোগী সংগঠনের হাজার হাজার নেতাকর্মী অংশগ্রহণ করে। জাতীয় নির্বাচন পরবর্তি নেতাকর্মীদের জমায়েতে কলেজ মাঠ এক মিলনমেলা তৈরি হয়। এসময় প্রধান অতিথি হিসেবে আলোচনা করেন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ভুমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার কায়সার কামাল এমপি। এ সময়, অন্যদের মাঝে, উপজেলা ও পৌর বিএনপির নেতাকর্মী, বিএনপি ও তাঁর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী, জমিয়তে উলামায়ে ইসলামের নেতাকর্মীগন উপস্থিত ছিলেন।

দীর্ঘ সতের বছর পর, এতোবড় পরিসরে আয়োজিত বিএনপির এই অনুষ্ঠানে উপস্থিত হয়ে নেতা কর্মীরা একে অপরের সাথে সৌহার্দ্য বিনিময় শুরু করেন। পরবর্তিতে দোয়া মাহফিলে বিএনপি‘র প্রতিষ্ঠাতা, সাবেক রাস্ট্রপতি জিয়াউর রহমান এবং দেশের সফল সাবেক প্রধানমন্ত্রী, বিএনপির সাবেক চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। পরবর্তিতে নেতাকর্মীদের সম্মানে এক ইফতার মাহফিলের আলোজন করা হয়।

 

 

আয়শা/২৮ ফেব্রুয়ারী ২০২৬,/রাত ১২:১৫

▎সর্বশেষ

ad