
শান্তা ইসলাম,জেলা প্রতিনিধি ,নেত্রকোনা : নেত্রকোণা জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা মোঃ তরিকুল ইসলাম, পুলিশ সুপার, নেত্রকোণা সভাপতিত্বে পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে দুপুর ০২ ঘটিকায় জানুয়ারী-২০২৬ খ্রিঃ মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
এসময় আরও উপস্থিত ছিলেন রেজওয়ান আহমেদ পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), জনাব হাফিজুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) নেত্রকোণা, জনাব স্বজল কুমার সরকার , অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল, অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল, জনাব সাহিদুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার খালিয়াজুরী সার্কেল, জনাব আল ইমরানুল আলম, সহকারী পুলিশ সুপার দূর্গাপুর সার্কেল, জনাব মোঃ গোলাম মোস্তফা সহকারী পুলিশ সুপার কেন্দুয়া সার্কেল, জনাব ফাইয়াজ সার্জিল সহকারী পুুলিশ সুপার (শিক্ষানবিশ), নেত্রকোনা সদর মডেল থানার ওসি মো: -আল মামুন সরকার সহ জেলার সকল থানার অফিসার ইনচার্জ গণসহ গুরুত্বপূর্ণ বিভিন্ন মামলার তদন্তকারী কর্মকর্তা উপস্থিত ছিলেন। অতঃপর জেলার প্রতিটি থানার অপরাধচিত্র বিশ্লেষণ ও মামলা নিষ্পত্তির অগ্রগতি নিয়ে আলোচনা করাসহ থানা এলাকায় মাদক উদ্ধার, পরোয়ানা তামিল এবং চুরি-ছিনতাই রোধে পুলিশি তৎপরতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করা হয়।
পুলিশ সুপার সাধারণ মানুষের দোরগোড়ায় সেবা পৌঁছে দিতে থানা এলাকায় পুলিশিং কার্যক্রমকে আরও গতিশীল করার নির্দেশ প্রদানসহ আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নিষ্ঠা, পেশাদারিত্ব ও সততার সাথে দায়িত্ব পালনের জন্য উপস্থিত সকলের প্রতি আহ্বান জানান।
খোরশেদ/১৮ ফেব্রুয়ারী ২০২৬,/দুপুর ২:৩০






