যে ৬ আসনে এনসিপির প্রার্থীরা বিজয়ী

Ayesha Siddika | আপডেট: ১৩ ফেব্রুয়ারী ২০২৬ - ০১:৩৬:০৪ পিএম

ডেস্ক নিউজ : সারা দেশে শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। এই নির্বাচনে ছয়টি আসনে জয় পেয়েছে জাতীয় নাগরিক পার্টির ছয় প্রার্থী। 

উল্লেখ্য, গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত একটানা ৯ ঘণ্টা চলে ভোটগ্রহণ। এবার দেশের মোট ৪২ হাজার ৭৭৯টি ভোটকেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। এসব কেন্দ্রে ২ লাখ ৪৭ হাজার ৪৮২টি ভোটকক্ষ ছিল। এই নির্বাচনে মোট ৫০টি রাজনৈতিক দল অংশগ্রহণ করেছে। প্রতিদ্বন্দ্বিতা করেছেন ২ হাজার ২৮ জন প্রার্থী।

এর মধ্যে রাজনৈতিক দলের প্রার্থীসংখ্যা ১ হাজার ৭৫৫ জন, স্বতন্ত্র প্রার্থী ২৭৩ জন। নারী প্রার্থী ৮৩ জন (দলীয় ৬৩ জন এবং স্বতন্ত্র ২০ জন)। রাজনৈতিক দলগুলোর মধ্যে সবচেয়ে বেশি প্রার্থী দিয়েছে বিএনপি। তাদের প্রার্থীসংখ্যা ২৯১ জন। এই নির্বাচনে নিবন্ধিত ১০টি রাজনৈতিক দল কোনো প্রার্থী দেয়নি।

 

 

আয়শা/১৩ ফেব্রুয়ারী ২০২৬,/দুপুর ১:৩৩

▎সর্বশেষ

ad