২ কেন্দ্রে কত ভোট পেলেন তাসনিম জারা?

Ayesha Siddika | আপডেট: ১২ ফেব্রুয়ারী ২০২৬ - ১১:০৮:২৯ পিএম

ডেস্ক নিউজ : ঢাকা-৯ আসনে দুই কেন্দ্রে এগিয়ে রয়েছেন ধানের শীষ প্রতীকের প্রার্থী হাবিবুর রশীদ হাবিব। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী শাপলা কলি প্রতীকের প্রার্থী জাবেদ মিয়া। আর ফুটবল প্রতীক নিয়ে তৃতীয় অবস্থানে স্বতন্ত্র প্রার্থী তাসনীম জারা। 

খিলগাঁও গার্লস স্কুল কেন্দ্রেও ধানের শীষ শীর্ষে রয়েছে। এ কেন্দ্রে ধানের শীষ পেয়েছে ৪৫৫ ভোট। শাপলা প্রতীক পেয়েছে ১৯২ ভোট এবং ফুটবল প্রতীক পেয়েছে ১৫৯ ভোট। এখানে ধানের শীষের সাথে নিকটতম প্রতিদ্বন্দ্বীর ব্যবধান ২৬৩ ভোট।

জানা যায়, এই আসনটি ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, ৭১, ৭২, ৭৩, ৭৪ এবং ৭৫ নম্বর ওয়ার্ড নিয়ে গঠিত। এই আসনের মোট ভোটার ৪লাখ ৬৯হাজার ৩৬০। এদের মধ্যে পুরুষ ভোটার ২লাখ ৩৭ হাজার ৬৭৩। মহিলা ভোটার ২লাখ ৩১ হাজার ৬৮২। তৃতীয় লিংঙ্গের ৫জন।

 

 

আয়শা/১২ ফেব্রুয়ারী ২০২৬,/রাত ১১:০৩

▎সর্বশেষ

ad