আমিরসহ জামায়াতের শীর্ষ নেতারা এগিয়ে

Ayesha Siddika | আপডেট: ১২ ফেব্রুয়ারী ২০২৬ - ১০:৪৪:৫৭ পিএম

ডেস্ক নিউজ : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রণ শেষ। এখন চলছে গণনা। অনেক আসনে উল্লেখযোগ্য সংখ্যক ভোটকেন্দ্রের ফলাফল বেসরকারিভাবে ঘোষণা করা হয়েছে। আবার কয়েকটি আসনে বেসরকারি মোট ভোট প্রকাশ করে জয়ী প্রার্থীর নামও ঘোষণা করা হয়েছে। এরই মধ্যে জামায়াতে ইসলামী দাবি করেছে যে তারা অন্তত ৪২টি আসনে এগিয়ে আছে।

রাত সাড়ে ৯ টা পর্যন্ত দলটির নায়েবে আমির ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের কুমিল্লা-১১, নায়েবে আমির এটিএম আজহারুল ইসলাম রংপুর-২, সহকারী সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান সিরাজগঞ্জ-৪, ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতের আমির নুরুল ইসলাম বুলবুল চাঁপাইনবগঞ্জ-৩, ঢাকা মহানগর উত্তর জামায়াতের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন সিলেট-৬, ঢাকা মহানগর দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ পটুয়াখালি-২ আসনে আংশিক ফলাফলে এগিয়ে আছেন। এছাড়া জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের শরিক দলগুলোর শীর্ষ নেতারাও নিজ নিজ আসনে এগিয়ে আছে।

 

 

 

আয়শা/১২ ফেব্রুয়ারী ২০২৬,/রাত ১০:৪২

▎সর্বশেষ

ad