
ডেস্কনিউজঃ ত্রয়োদশ জাতীয় নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ হয়েছে উল্লেখ করে সরকারসহ নির্বাচনসংশ্লিষ্টদের ধন্যবাদ জানিয়েছে বিএনপি। তবে প্রতিপক্ষের হুমকি-ধমকিসহ নানা অপচেষ্টা ভোটার উপস্থিতিতে প্রভাব ফেলেছে বলে মনে করছে দলটি।
নির্বাচন শেষে আজ বৃহস্পতিবার বিকেলে এক সংবাদ সম্মেলনে দলের নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র এই অবস্থান তুলে ধরেন। সংবাদ সম্মেলনে জোর দিয়ে তিনি বলেন, ‘বিএনপির বিজয় অনিবার্য। এ বিজয় কোনোভাবেই ঠেকানো যাবে না। ধানের শীষের বিজয় অবশ্যম্ভাবী।’
মাহদী আমিন বলেন, ভোটারদের হুমকি-ধমকি দিয়ে ভোটকেন্দ্রে যেতে নিরুৎসাহিত করা হয়েছে। যে কারণে ভোটার উপস্থিতি কমেছে। এ সময় নির্বাচন ঘিরে সহিংসতায় হতাহতদের পরিবারের প্রতি সমবেদনা জানান তিনি।
চূড়ান্ত ফলাফল না হওয়া পর্যন্ত নেতাকর্মীদের কেন্দ্রে থাকার আহ্বানও জানান তিনি।
বিপুল/১২,০২.২০২৬/রাত ৯.৪৫






