ব্রেকিং নিউজ
ইরানের প্রতিরক্ষামন্ত্রী নাসিরজাদেহ ও গার্ড কমান্ডার পাকপুর নিহতের দাবি আমাদের কাজগুলো যেন মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য হয়: প্রধানমন্ত্রী মক্কা-মদিনায় আটকা পড়েছেন হাজারো বাংলাদেশি ইরানে হামলার জেরে উত্তপ্ত মধ্যপ্রাচ্য, বদলে যেতে পারে বিশ্ব অর্থনীতি ইরানের বালিকা বিদ্যালয়ে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৫৩ পুলিশের শীর্ষ পদে আলোচনাঃ আইজিপি পদে আলী হোসেন ফকির আলোচনার শীর্ষে গণতান্ত্রিক বাংলাদেশের অগ্রযাত্রায় পাশে থাকবে ভারত: হাইকমিশনার ইউনূস সেন্টারে ফিরলেন ড. ইউনূস বৃহস্পতিবার বইমেলা উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী, দেবেন একুশে পদক ১৪ লাখ বাংলাদেশির ভিসা ইস্যু করা হয়েছে : সৌদি রাষ্ট্রদূত

কোনো পুরুষ দেখলেই এখন ভয়ে শরীর কাঁপতে শুরু করে: রিয়া চক্রবর্তী

Ayesha Siddika | আপডেট: ০৫ ফেব্রুয়ারী ২০২৬ - ০৭:১৯:২৫ পিএম

বিনোদন ডেস্ক : ২০২০ সালে বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পরেই বদলে গিয়েছিল অভিনেত্রী রিয়া চক্রবর্তীর জীবন। বারবার কাঠগড়ায় দাঁড়াতে হয়েছিল তাকে। এমনকি সংশোধনাগারেও থাকতে হয়েছিল এক মাস।

ভেঙে পড়েছিলেন অভিনেত্রী। সুশান্ত সিংয়ের অস্বাভাবিক মৃত্যুর পর লাগাতার ঘর আর আদালতে ছুটতে হয়েছে তাকে। অবশেষে গত বছর সেই ঝামেলা থেকে মুক্তি পেয়েছেন রিয়া। কিন্তু অভিনেত্রীর কেবলই মনে হতো— এই পৃথিবীটা বাসযোগ্য নয়। সম্প্রতি এক সাক্ষাৎকারে এমনই কথাই জানিয়েছেন অভিনেত্রী।

সুশান্তের মৃত্যু ঘিরে বিতর্কে রিয়া চক্রবর্তীর নাম জড়িয়ে পড়েছিল। বিষয়টি তার অভিনয়জীবনে যথেষ্ট প্রভাব ফেলেছিল। এমনকি অভিনেত্রী দূরে সরে গিয়েছিলেন রোল-ক্যামেরা আর অ্যাকশন জগৎ থেকে। দীর্ঘ ছয় বছর পর অভিনয়জীবনে ফিরছেন তিনি। আজকাল তিনি ‘ট্রোল্ড’ না হলেও মনে হয় সব ঠিক কাজ করছেন তো? সুশান্তের মৃত্যুর পর তার জেল যাওয়ার দৃশ্য টেলিভিশনের পর্দায় বসে দেখেছিলেন কোটি কোটি মানুষ।
রিয়ার আক্ষেপ, সেসব মানুষের মধ্যে ১ কোটি মানুষও যদি তার আদালত থেকে ক্লিনচিট পাওয়ার অর্থটা বুঝত। যদিও জেলে যাওয়ার পর থেকে কিছু ভয় মনের মধ্যে বসে গেছে তার বলে জানিয়েছেন অভিনেত্রী। রিয়া চক্রবর্তী বলেন, জেল থেকে ফেরার পর মনে হতো পৃথিবীটা বাসযোগ্য নয়, বাইরে বেরোতে ইচ্ছা করত না। দরজা খুলে কোনো পুরুষকে দেখলেই নানা খারাপ চিন্তায় হাত-পা কাঁপে এখনো। অদ্ভুত একটা অনুভূতি হয়।

 

 

আয়শা/০৫ ফেব্রুয়ারী ২০২৬,/সন্ধ্যা ৭:১৫

▎সর্বশেষ

ad