ব্রেকিং নিউজ
ইরানের প্রতিরক্ষামন্ত্রী নাসিরজাদেহ ও গার্ড কমান্ডার পাকপুর নিহতের দাবি আমাদের কাজগুলো যেন মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য হয়: প্রধানমন্ত্রী মক্কা-মদিনায় আটকা পড়েছেন হাজারো বাংলাদেশি ইরানে হামলার জেরে উত্তপ্ত মধ্যপ্রাচ্য, বদলে যেতে পারে বিশ্ব অর্থনীতি ইরানের বালিকা বিদ্যালয়ে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৫৩ পুলিশের শীর্ষ পদে আলোচনাঃ আইজিপি পদে আলী হোসেন ফকির আলোচনার শীর্ষে গণতান্ত্রিক বাংলাদেশের অগ্রযাত্রায় পাশে থাকবে ভারত: হাইকমিশনার ইউনূস সেন্টারে ফিরলেন ড. ইউনূস বৃহস্পতিবার বইমেলা উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী, দেবেন একুশে পদক ১৪ লাখ বাংলাদেশির ভিসা ইস্যু করা হয়েছে : সৌদি রাষ্ট্রদূত

ইসি কর্মকর্তাদের বিরুদ্ধেই অর্ধেক অভিযোগ, জরিমানা আদায় ২৪ লাখ

Ayesha Siddika | আপডেট: ০৫ ফেব্রুয়ারী ২০২৬ - ০৭:১০:৫৮ পিএম

ডেস্ক নিউজ : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে নির্বাচন কমিশনে (ইসি) এখন পর্যন্ত ৩৪৪টি অভিযোগ জমা পড়েছে। এর মধ্যে প্রায় অর্ধেক অভিযোগই এসেছে মাঠপর্যায়ের কর্মকর্তাদের বিরুদ্ধে।

ইসির দেওয়া তথ্য অনুযায়ী, মোট ৩৪৪টি অভিযোগের মধ্যে বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের বিরুদ্ধে অভিযোগ এসেছে ১৪৩টি। এছাড়া নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন ও অন্যান্য বিষয়ে অভিযোগ রয়েছে ২০১টি।

সাইফুল ইসলাম জানান, গত ৮ জানুয়ারি থেকে ৪ ফেব্রুয়ারি পর্যন্ত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৬ উপলক্ষে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটরা আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে মোট ২১২টি মামলা করেছেন। এসব মামলায় জরিমানা আদায় হয়েছে মোট ২২ লাখ ৯৮ হাজার ৭৫০ টাকা।

অন্যদিকে, ইলেক্টোরাল ইনকোয়ারি অ্যান্ড অ্যাডজুডিকেশন কমিটি বিভিন্ন অপরাধে ১৫টি অভিযোগের সংক্ষিপ্ত বিচার সম্পন্ন করেছে। এতে জরিমানা করা হয়েছে আরও ১ লাখ ৫ হাজার ৫০০ টাকা।

উল্লেখ্য, আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও একই সঙ্গে গণভোট অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। নির্বাচনকে অবাধ ও সুষ্ঠু করতে মাঠ পর্যায়ে কঠোর অবস্থানে রয়েছে কমিশন।

 

 

আয়শা/০৫ ফেব্রুয়ারী ২০২৬,/সন্ধ্যা ৭:০০

▎সর্বশেষ

ad