
স্পোর্টস ডেস্ক : মোস্তাফিজুর রহমান আইপিএলে খেলতে পারছেন না। ভারতে চলমান বাংলাদেশ বিরোধী মনোভাবের কারণে পরিস্থিতি ক্রমেই বৈরী হয়ে পড়ছে। এমন পরিস্থিতিতে বাংলাদেশ তাদের টি–টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচ ভারত থেকে সরানোর কথা ভাবছে।
বর্তমান সূচি অনুযায়ী বাংলাদেশের তিনটি ম্যাচ কলকাতায়। আর একটি ম্যাচ মুম্বাইয়ে। তবে বিসিসিআই মনে করে, এখন সূচি বদলানো প্রায় অসম্ভব। সংবাদ সংস্থা পিটিআইকে বিসিসিআইয়ের একটি সূত্র বলেছে, ‘কারও ইচ্ছেমতো ম্যাচ বদলানো যায় না। এটা লজিস্টিক দুঃস্বপ্ন। প্রতিপক্ষ দলের কথা ভাবুন। তাদের বিমান টিকিট, হোটেল সব বুক করা।’
ওই সূত্র আরও বলেছে, ‘প্রতিদিন তিনটি করে ম্যাচ আছে। তার একটি শ্রীলঙ্কায়। সম্প্রচার দলও জড়িত। তাই বিষয়টি বলা যত সহজ, করা তত সহজ নয়।’ এই পরিস্থিতি সৃষ্টি হয়েছে কলকাতা নাইট রাইডার্স মোস্তাফিজুর রহমানকে ছেড়ে দেওয়ার পর। আইপিএল ২০২৬-এর আগে বিসিসিআইয়ের নির্দেশে কেকেআর তাকে দলে রাখেনি। ৯ কোটি ২০ লাখ রুপিতে দলে নেওয়া মোস্তাফিজকে ছাড়তে হয় ‘সাম্প্রতিক পরিস্থিতি’ বিবেচনায়।
তিনি আরও লেখেন, ‘চুক্তির আওতায় থেকেও যদি কোনো বাংলাদেশি ক্রিকেটার ভারতে খেলতে না পারেন, তাহলে জাতীয় দল বিশ্বকাপ খেলতে ভারতে গেলে নিরাপদ বোধ করবে না। তাই আমি বোর্ডকে অনুরোধ করতে বলেছি, বাংলাদেশের বিশ্বকাপের ম্যাচগুলো যেন শ্রীলঙ্কায় আয়োজন করা হয়।’
বর্তমান সূচি অনুযায়ী বাংলাদেশ ৭ ফেব্রুয়ারি ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে খেলবে। ৯ ফেব্রুয়ারি ইতালি। ১৪ ফেব্রুয়ারি ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচ। এই তিনটি হবে কলকাতায়। ১৭ ফেব্রুয়ারি নেপালের বিপক্ষে ম্যাচ হবে মুম্বাইয়ে।
কুইক টিভি/মহন/০৪ জানুয়ারি ২০২৬,/দুপুর ১২:৪০






