টস জিতে ফিল্ডিংয়ে রংপুর রাইডার্স

Mohon | আপডেট: ২৯ ডিসেম্বর ২০২৫ - ০১:৩১:৫০ পিএম

নিউজ ডেক্স : বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ২০২৫-এর মাঠের লড়াই আবারও শুরু হলো একদিনের বিরতির পর। ২৯ ডিসেম্বর দিনের প্রথম ম্যাচে মুখোমুখি হয়েছে রংপুর রাইডার্স ও চট্টগ্রাম রয়্যালস। টস জিতে রংপুর রাইডার্স প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে। সব বিতর্ক ছাপিয়ে আসরের প্রথম ম্যাচে জয় দিয়ে শুরু করা চট্টগ্রাম রয়্যালসের এটি দ্বিতীয় ম্যাচ।

ডেভিড মালান, লিটন দাস, তাওহিদ হৃদয়, খুশদিল শাহ, মাহমুদ উল্লাহ রিয়াদ, নুরুল হাসান সোহান (অধিনায়ক ও উইকেটরক্ষক), ফাহিম আশরাফ, সুফিয়ান মুকিম, আলিস আল ইসলাম, মুস্তাফিজুর রহমান, নাহিদ রানা। মির্জা বেগ, নাঈম শেখ, মাহফিজুল ইসলাম, মাহমুদুল হাসান জয়, শেখ মেহেদী হাসান (অধিনায়ক), আবু হায়দার রনি, অ্যাডাম রসিংটন (উইকেটরক্ষক), তানভীর ইসলাম, শরিফুল ইসলাম, মুকিদুল ইসলাম মুগ্ধ, মাসুদ গুরবাজ।

 

 

 

কুইক টিভি/ মহন / ২৯ ডিসেম্বর ২০২৫ / দুপুর ১:৩১

▎সর্বশেষ

ad