ব্রাজিলিয়ানের জোড়া গোলে চ্যাম্পিয়ন নাপোলি

Mohon | আপডেট: ২৩ ডিসেম্বর ২০২৫ - ০১:৫৪:২২ পিএম

নিউজ ডেক্স : গত বছরের হতাশা পেছনে ফেলে ইতালিয়ান সুপার কাপ জয়ের উচ্ছ্বাসে মাতল নাপোলি। এক বছর আগে ইন্টার মিলানের কাছে হেরে শিরোপার স্বপ্নভঙ্গ হয়েছিল তাদের। তবে এবার আর ভুল করেনি আন্তোনিও কন্তের দল। সৌদি আরবের রিয়াদে অনুষ্ঠিত ফাইনালে বোলোনিয়াকে ২–০ গোলে হারিয়ে শিরোপা ঘরে তুলেছে বর্তমান ‘সিরি আ’ চ্যাম্পিয়নরা।

দ্বিতীয়ার্ধে ব্যবধান বাড়াতে খুব বেশি সময় নেয়নি কন্তের দল। ৬৫ মিনিটে বোলোনার গোলকিপার ফেদেরিকো রাভালিয়ার দুর্বল পাসের সুযোগ কাজে লাগান নেরেস। জন লুকুমির দিকে দেওয়া বল কেড়ে নিয়ে ঠান্ডা মাথায় গোল করেন তিনি। বেনফিকা থেকে ২০২৪ সালের আগস্টে নাপোলিতে যোগ দেওয়ার পর এটি নেরেসের দ্বিতীয়বারের মতো জোড়া গোল। চলতি ইতালিয়ান সুপার কাপে তিন গোল করে শিরোপা জয়ে বড় অবদান রাখলেন এই ব্রাজিলিয়ান উইঙ্গার।

শেষ পর্যন্ত ২–০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে নাপোলি। এই জয়ের মাধ্যমে তৃতীয়বারের মতো ইতালিয়ান সুপার কাপ জিতল নেপলসের ক্লাবটি। এর আগে ১৯৯০ ও ২০১৪ সালে এই ট্রফি জিতেছিল তারা। সব প্রতিযোগিতা মিলিয়ে শেষ ৯ ম্যাচের মধ্যে সাতটিতেই জয় পেল কন্তের দল।

 

 

 

কুইক টিভি / মহন / ২৩ ডিসেম্বর ২০২৫,/ দুপুর ১:৫৩

▎সর্বশেষ

ad