নৌবাহিনীর জন্য নতুন ‘ব্যাটলশিপ’ তৈরির পরিকল্পনা ট্রাম্পের

Mohon | আপডেট: ২৩ ডিসেম্বর ২০২৫ - ১২:২০:৪৫ পিএম

নিউজ ডেক্স : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নৌবাহিনীর জন্য একটি বিশাল ও সাহসী পরিকল্পনা ঘোষণা করেছেন। এই পরিকল্পনার অধীনে একটি নতুন ও বড় যুদ্ধজাহাজ তৈরি করা হবে, যাকে ট্রাম্প ‘ব্যাটলশিপ’ বলে অভিহিত করছেন। এই উদ্যোগটি তার প্রস্তাবিত ‘গোল্ডেন ফ্লিট’ গঠনের বৃহত্তর পরিকল্পনার অংশ। ট্রাম্পের ভাষ্য অনুযায়ী, এই জাহাজটি হবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কার আইওয়া-শ্রেণির ব্যাটলশিপগুলোর চেয়ে আরো লম্বা ও বড়।

নৌবাহিনীর যুদ্ধজাহাজগুলোর নকশা ও চেহারা নিয়েও তিনি প্রকাশ্যে অসন্তোষ প্রকাশ করেছেন। একই সঙ্গে তিনি নৌবাহিনীর অনেক জাহাজে মরিচা পড়া অবস্থা নিয়ে কঠোর সমালোচনা করেছেন। সোমবার ট্রাম্প আরো জানান, এই নতুন যুদ্ধজাহাজের নকশাতেও তার সরাসরি ভূমিকা থাকবে। তিনি বলেন, ‘মার্কিন নৌবাহিনী আমার সঙ্গে মিলেই এই জাহাজগুলোর নকশার নেতৃত্ব দেবে, কারণ আমি একজন খুব নান্দনিক মানুষ।’ 

 

 

 

কুইক টিভি / মহন / ২৩ ডিসেম্বর ২০২৫,/ দুপুর ১২:১৯

▎সর্বশেষ

ad