খেলোয়াড়দের বড়দিনের বাড়তি ছুটি বাতিল করলেন সিটি কোচ

Mohon | আপডেট: ২২ ডিসেম্বর ২০২৫ - ১২:১৬:৪১ পিএম

নিউজ ডেক্স : ওয়েস্ট হামের বিপক্ষে ৩-০ গোলের জয় পেলেও দলের পারফরম্যান্সে মোটেও সন্তুষ্ট নন ম্যানচেস্টার সিটির কোচ পেপ গার্দিওলা। সেই অসন্তোষের জেরেই খেলোয়াড়দের জন্য নির্ধারিত বাড়তি ক্রিসমাস ছুটি বাতিল করে দেন স্প্যানিশ এই কোচ। ঘরের মাঠে জয়ের পর ম্যানসিটি কোচ গার্দিওলা ম্যাচ শেষে কঠোর বার্তা দেন। তিনি স্পষ্ট জানিয়ে দেন, ট্রফি জিততে চাইলে এমন পারফরম্যান্স মোটেও যথেষ্ট নয়।

তিনি আরো যোগ করেন, ‘সূচির ওপর সব নির্ভর করে। ইংল্যান্ডে এসে আমি শিখেছি, যতটা সম্ভব ছুটি দেওয়া যায়, দেওয়া উচিত। কিন্তু সূচি খুব টাইট। খেলোয়াড়দের পরিবার নিয়ে সময় কাটানো ও ফুটবল কিছুটা ভুলে থাকা দরকার, সেই সুযোগও দিতে হয়।’শেষে গার্দিওলা বলেন, ‘যখন ঠিক সময়ে মাঠে ফেরা যায়, তখন পা থাকে সতেজ। তাই রিকভারি জরুরি। খেলোয়াড়রা পরিবার নিয়ে সময় কাটাবে, ফুটবল ভুলে থাকবে। আর আমি আগের মতোই ওদের জন্য কাজ করে যাব।’

 

 

কুইক টিভি/ মহন / ২২ ডিসেম্বর ২০২৫,/ দুপুর ১২:১৫

 

▎সর্বশেষ

ad