শোয়েবের রেকর্ড ভাঙা নিয়ে যা বললেন তাসকিন

Mohon | আপডেট: ২১ ডিসেম্বর ২০২৫ - ১১:৩৭:০৯ এএম

নিউজ ডেক্স : অনেকেই কাছাকাছি গেছেন। তবে শোয়েব আখতারের রেকর্ড কেউই ভাঙতে পারেননি। ঘণ্টায় ১৬১.৩ কিলোমিটার গতির বলের সেই রেকর্ড তাসকিন আহমেদ ভাঙুক এমনটাই চান রাওয়ালপিন্ডি এক্সপ্রেস। সম্প্রতি বিপিএলের দল ঢাকা ক্যাপিটালসের সঙ্গে চুক্তি স্বাক্ষর করতে এসে এমনটিই জানিয়েছেন শোয়েব।

বর্তমানে আইএল টি-টোয়েন্টিতে খেলা বাংলাদেশি পেসার বলেছেন, ‘এটা খুবই ভালো লাগার বিষয় শোয়েব আখতারের মতো কিংবদন্তি আমার সম্পর্কে এই কমপ্লিমেন্ট দিয়েছেন (রেকর্ড ভাঙা)। যদিও ওনার এই রেকর্ড ভাঙা খুবই কঠিন। কেননা ঘণ্টায় ১৬১.৩ কিলোমিটার বল করা অনেক বেশি কিছু।’ বাংলাদেশে অনেকবার খেলতে আসলেও এবার ভিন্ন ভূমিকায় আসছেন শোয়েব।

 

 

 

কুইক টিভি/ মহন / ২১ ডিসেম্বর ২০২৫,/ সকাল ১১:৩৭

▎সর্বশেষ

ad