ভক্তের আবদারে মেজাজ হারালেন বুমরাহ

Mohon | আপডেট: ১৮ ডিসেম্বর ২০২৫ - ০৪:২০:৪০ পিএম

নিউজ ডেক্স : ভারতীয় ক্রিকেট দলের তারকা পেসার জাসপ্রিত বুমরাহকে নিয়ে বিমানবন্দরে ঘটে যাওয়া এক ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোড়ন সৃষ্টি হয়েছে। চেক-ইন কাউন্টারে লাইনে দাঁড়িয়ে থাকার সময় এক ভক্তের অতিরিক্ত আচরণে ধৈর্য হারাতে দেখা যায় এই পেসারকে। ঘটনাটির ভিডিও ইতিমধ্যেই ভাইরাল হয়েছে। ভাইরাল ভিডিওতে দেখা যায়, এক ভক্ত সেলফি ভিডিও করতে করতে বুমরাহর একেবারে কাছাকাছি চলে আসেন।

এদিকে মাঠের খবরেও ছিল হতাশা। বুধবার লখনউয়ের ভারত রত্ন শ্রী অটল বিহারী বাজপেয়ী একানা ক্রিকেট স্টেডিয়ামে অতিরিক্ত কুয়াশার কারণে ভারত ও দক্ষিণ আফ্রিকার মধ্যকার চতুর্থ টি-টোয়েন্টি ম্যাচ পরিত্যক্ত ঘোষণা করা হয়। দৃশ্যমানতা এতটাই খারাপ ছিল যে টস পর্যন্ত করা যায়নি।

 

 

কুইক টিভি / মহন / ১৮ ডিসেম্বর ২০২৫,/ বিকাল ৪:২১

 

▎সর্বশেষ

ad