নিরাপত্তা শঙ্কায় বিপিএলের উদ্বোধনী অনুষ্ঠান বাতিল

Mohon | আপডেট: ১৮ ডিসেম্বর ২০২৫ - ০১:৩১:১১ পিএম

ক্রীড়া ডেক্স : আগামী ২৬ ডিসেম্বর থেকে শুরু হবে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ১২তম আসর। এবার টুর্নামেন্টটি শুরু হবে সিলেট থেকে। তার আগে ২৪ ডিসেম্বর মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে হওয়ার কথা ছিল বিপিএলের এবারের আসরের উদ্বোধনী অনুষ্ঠান। ‘ছিল’ বলতে হচ্ছে, কারণ অনুষ্ঠানটি আর হওয়ার সম্ভাবনা নেই।

ইফতেখার আরো যোগ করেন, ‘আমরা ক্রীড়া মন্ত্রণালয়ের কাছে জানতে চেয়েছি, কী করা উচিত? এখানে স্বরাষ্ট্রসহ বেশ কয়েকটি মন্ত্রণালয় জড়িত।  আগামীকাল (আজ) হয়তো আমরা একটা চূড়ান্ত সিদ্ধান্ত পাব।’মিরপুরের বিকল্প হিসেবে সিলেটেও অনুষ্ঠানটি করা সম্ভব হচ্ছে না। কারণ ২৪ ডিসেম্বর উদ্বোধনী অনুষ্ঠান হওয়ার মাত্র ৪৮ ঘণ্টা পর মাঠটিকে খেলার উপযোগী করে তোলা কঠিন। শেষ পর্যন্ত তাই বিপিএলের উদ্বোধনী অনুষ্ঠানটি বাতিলই বলা যায়।

 

 

কুইক টিভি/ মহন / ১৮ ডিসেম্বর ২০২৫,/ দুপুর ১:৩১

▎সর্বশেষ

ad